1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
মেঘনা ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন, কুপন রেট ১২.০৫ শতাংশ বিমানের নামে ভুয়া নিয়োগ ফরম, অর্থ-ব্যক্তিগত তথ্য লেনদেনে বিরত থাকার আহ্বান শেরপুরে কাঁচাবাজারের টোল আদায় নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০ সিলেট বোর্ডে ২০ বছরের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন পাসের হার নিয়মিত না খেলালে সুরিয়াভানশিকে দেশে পাঠিয়ে দেওয়ার পরামর্শ আকাশ চোপড়ার সৌদিতে হুথিদের নিখুঁত হামলার নেপথ্যে কি রুশ গুপ্তচর স্যাটেলাইট সোরিয়াসিস ছোঁয়াচে রোগ নয়, চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ৪ দিন শেষ না হতেই ৮ উইকেটে হারল বাংলাদেশ | Boishakhi Online প্লাস্টিক বর্জ্যও যে চিড়িয়াখানার প্রবেশ টিকিট এইচএসসিতে ৬ বোর্ডে ইংরেজিতে কমেছে পাসের হার

ছুটির দিনেও আজ ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩২ Time View

রাজধানী ঢাকার বাতাসের মান আজও স্বাস্থ্যঝুঁকির পর্যায়ে রয়েছে। বিশেষ করে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা ও অসুস্থ ব্যক্তিদের জন্য দূষিত বাতাস বেশি ঝুঁকিপূর্ণ। শুক্রবার সকালে বায়ুমান সূচকে ঢাকার বাতাসকে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে আইকিউএয়ারের হালনাগাদ তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ১১৫। বাতাসে প্রধান দূষক হিসেবে রয়েছে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম২.৫, যার ঘনত্ব প্রতি ঘনমিটারে ৪১ মাইক্রোগ্রাম। এদিকে বিশ্বের দূষিত শহরের তালিকায় সৌদি আরবের রাজধানী রিয়াদের অবস্থাও উদ্বেগজনক। আইকিউএয়ারের তথ্যে শহরটির বায়ুমান সূচক ২২৮, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০০-এর বেশি হলে বিপজ্জনক হিসেবে গণ্য করা হয়। বায়ুদূষণের কারণে সবচেয়ে বেশি স্বাস্থ্যঝুঁকিতে থাকেন শিশু, প্রবীণ এবং শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত ব্যক্তিরা। দূষিত বাতাসে দীর্ঘক্ষণ অবস্থান করলে শ্বাসতন্ত্রের নানা সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া এবং বাইরে গেলে উপযুক্ত মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ