1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

তিন স্বামীর ঘর করার সুযোগ পাবেন হিলারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ জানুয়ারি, ২০১৩
  • ১৭০ Time View

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আরও তিনজন স্বামীর সংসার করার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
গত মঙ্গলবার ক্লিনটন ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্য সম্মেলনে দেওয়া বক্তব্যে বিল ক্লিনটন এ মন্তব্য করেন।
স্ত্রীর সাম্প্রতিক স্বাস্থ্য-সমস্যা প্রসঙ্গে বিল ক্লিনটন বলেন, হিলারির স্বাস্থ্য সব সময়ই ভালো। কোনো রক্তচাপ নেই। চেলসির জন্মের সময় বাদে আর মাত্র একবার তাঁকে হাসপাতালে যেতে হয়েছিল।
বিল ক্লিনটন বলেন, ‘আমি হিলারিকে বলেছি, তুমি ১২০ বছর বেঁচে থাকবে। আমার পরে আরও তিন স্বামীর সংসার করার সময় পাবে।’
পরবর্তী নির্বাচনে হিলারি প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছেন কি না—এমন প্রশ্নের জবাবে ক্লিনটন বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে অবসর নেওয়ার পর হিলারির বিশ্রাম নেওয়া উচিত। সিদ্ধান্ত নিতে হবে বাকি জীবনটা তিনি কী করতে চান।’ আমেরিকাসহ বিশ্বের জন্য ভালো মনে করলেই কেবল তাঁর প্রার্থী হওয়া উচিত বলে মনে করেন বিল ক্লিনটন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, কাজপাগল হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে গত চার বছরে দুই হাজার ঘণ্টার বেশি সময় ভ্রমণে ছিলেন। ৪০১ দিনে ভ্রমণ করেছেন নয় লাখ ৫৬ হাজার ৭৩৩ মাইল। ইতিমধ্যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন জনমত জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৭ শতাংশ মানুষ পরবর্তী নির্বাচনে হিলারি ক্লিনটনকে সমর্থন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ