অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের টায়ার-ই-এর প্লেট পর্বে জিতেছেন বায়েজিদ-রাতুলরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বাছাইপর্বের শেষ ম্যাচের জয়ের রেশ শেষ বত্রিশেও টেনে নিলেন বায়েজিদ-রাতুলরা। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষের পর টাইব্রেকারে সিশেলসকে হারাল বাংলাদেশ।
আজারবাইজানের বাকুতে বুধবার অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালের প্লেট-পর্বে সিশেলসকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।
নির্ধারিত ৪০ মিনিটের ম্যাচের ২৮তম মিনিটে বাংলাদেশের হয়ে গোল করেন রাতুল।
সব মিলিয়ে এই আসরে ছয় ম্যাচে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ।
ওয়েলসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বাছাই শুরুর পর পর্তুগালের বিপক্ষে ৩-১ ব্যবধানে হারে দল। তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার সাথে ১-১ ড্র করে বাংলাদেশ। এরপর বুরুন্ডির বিপক্ষে ২-০ গোলে হারের পর ফিজিকে বিপক্ষে ৩-১ ব্যবধানে জেতে তারা।
সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন
মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস
ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা
কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা