1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দল কিনলেন অ্যান্ডারসন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৯ Time View

খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই নতুন পথচলা শুরু করছেন ইংল্যান্ডের পেস কিংবদন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

ল্যাঙ্কাশায়ার থেকে বিদায়ের পর জেমস অ্যান্ডারসনের খেলোয়াড়ি জীবনের ভবিষ্যৎ এখন অনিশ্চিত। এর মধ্যেই এলো ক্রিকেটে তার নতুন এক অধ্যায়ের খবর। ফ্র্যাঞ্চাইজি দলের স্বত্বাধিকারী হিসেবে পথচলা শুরু করতে যাচ্ছেন ইংল্যান্ডের পেস কিংবদন্তি।

আগামী মাসে রোমে শুরু হতে যাওয়া ইতালির একটি টি-টেন লিগে নেপলস ফ্র্যাঞ্চাইজির সহ-স্বত্বাধিকারী হিসেবে ঘোষণা করা হয়েছে অ্যান্ডারসনের নাম। ইতালিয়া টি-টেন নামের টুর্নামেন্টটি প্রতিষ্ঠা করেছে সারে ও এসেক্সের সাবেক ব্যাটসম্যান নাদিম শাহিদের মালিকানাধীন কোম্পানি অ্যাপেক্স টি-টেন। আগামী ১৮ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

লিগ কর্তৃপক্ষ মঙ্গলবার ঘোষণা করেছে, ‘নাপোলি নাইটস’ ফ্র্যাঞ্চাইজিটি পরিচালনা করবে ব্রিটিশ ট্যালেন্ট ম্যানেজমেন্ট এজেন্সি ‘অ্যাক্টিভেট স্পোর্ট অ্যান্ড লেজার।’

অ্যান্ডারসনের সঙ্গে আরেক সহ-স্বত্বাধিকারী হিসেবে নাম দেওয়া হয়েছে অ্যাক্টিভেটের পরিচালক ও ল্যাঙ্কাশায়ারের সাবেক কিপার-ব্যাটার লুক সাটনকে। অ্যান্ডারসনের ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েক বছর তার ম্যানেজার ছিলে সাটন। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর প্রশ্নে সাটন তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেননি যে, অ্যান্ডারসন ফ্র্যাঞ্চাইজিতে নিজের অর্থ বিনিয়োগ করেছেন নাকি তাকে ‘সোয়েট ইক্যুইটি’ (শ্রমের বিনিময়ে মূলধন) দেওয়া হয়েছে।

ল্যাঙ্কাশায়ারের সঙ্গে অ্যান্ডারসনের ২৫ বছরের বন্ধন সম্প্রতি ছিন্ন হয়েছে। ক্লাবের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস তাকে জানান যে, আগামী মৌসুমে তার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে না। এই ক্লাব ছাড়তে হলেও ক্যারিয়ারের ইতি টানার কথা এখনও জানাননি প্রথম শ্রেণির ক্রিকেটে ১ হাজার ১৯৩ উইকেট শিকারি পেসার। অন্য কোনো কাউন্টির সঙ্গে চুক্তি করবেন কি না, তা স্পষ্ট নয় এখনও।

টেস্ট ক্রিকেট থেকে অবসরের পরপরই ইংল্যান্ড দলে বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। এছাড়া বিবিসির বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন নিয়মিতই। তাকে দেখা গেছে পডকাস্ট করতেও।

তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি অ্যান্ডারসনের খুব একটা আগ্রহ আগে সেভাবে দেখা যায়নি। সেদিক থেকে টি-টেন দলের সহ-স্বত্বাধিকারী হিসেবে তার সম্পৃক্ততা বিস্ময়করই বটে। আন্তর্জাতিক ক্রিকেটে সাদা বল থেকে বিদাযের পর ঘরোয়া ক্রিকেটেও রঙিন পোশাকে তাকে খুব একটা দেখা যায়নি। গত বছর তিনি বলেছিলেন, দা হান্ড্রেড টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে কাটানো প্রতিটি মিনিট তিনি ‘ঘৃণা করেছেন।’

বিবৃতিতে অ্যান্ডারসন বলেন, স্রেফ মাঠের সাফল্যের বাইরে আরও বৃহত্তর অবদান রাখার ভাবনা থেকেই এখানে সম্পৃক্ত হয়েছেন তারা।

“ক্যারিয়ারজুড়ে ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে এবং সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে এই খেলার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত। লুক (সাটন) এবং আমার সম্পর্ক ঘনিষ্ঠ, তাই একসঙ্গে নতুন চ্যালেঞ্জটি গ্রহণ করা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

“ইতালিয়া টি-টেন একটি আকর্ষণীয় ধারণা এবং এর মাধ্যমে ইতালিতে ক্রিকেটের পরিচিতি বাড়াতে সাহায্য করার পাশাপাশি কিছু অসাধারণ ক্রিকেটারকে একত্রিত করে দারুণ বিনোদনমূলক টুর্নামেন্ট তৈরি করার বিশাল সুযোগ রয়েছে। অবশ্যই আমরা চাই নেপোলি নাইটস লড়াই করুক এবং শিরোপার লড়াইয়ে থাকুক, কিন্তু আমরা এমন কিছুতে অবদান রাখতে চাই যা টুর্নামেন্টের পরেও ক্রমাগত বিকশিত হতে থাকবে।”

সাম্প্রতিক বছরগুলোতে ইতালিতে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশ নেয় তারা এবং এক ম্যাচে নেপালকে ১০ উইকেটে হারায়।

পিএসএল দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকপক্ষও ইতালিয়া টি-টেন লিগে রোম ফ্র্যাঞ্চাইজিটি কিনে নিয়েছে। টুর্নামেন্টের অন্যান্য বিনিয়োগকারীদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরাও রয়েছেন। লিগ কর্তৃপক্ষ জানায় যে, তাদের “লক্ষ্য হলো বিনোদনমূলক ক্রিকেট উপহার দেওয়া, প্রতিভাবান ক্রিকেটারদের ফুটিয়ে তোলা এবং ইতালি ও আন্তর্জাতিকভাবে দর্শকদের সম্পৃক্ত করা।”

সার্বিয়া ও ব্রাজিলে নির্বাচনি বিজয় এবং গণতান্ত্রিক রূপান্তরের প্রশ্ন

মশাই ভরসা: জনসংখ্যা নিয়ন্ত্রণে নতুন ইতিহাস

ইউরোপের সংকট: অভিবাসন নয়, মূলে জীবনযাত্রার দুর্দশা

কবরের অপেক্ষায় মুক্তিযোদ্ধার লাশ ও আমাদের লজ্জা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ