1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

বিগ-বি উদ্যোগ সম্প্রসারণে বাংলাদেশে জাপানি বিনিয়োগের নতুন প্রত্যাশা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৯ Time View

আগামী পাঁচ বছরে বাংলাদেশেকে ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বেসরকারি খাতে বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ বিশাল অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা জানান সানায়ে তাকাইচি। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের সহযোগিতার মূল ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও সম্প্রসারিত করা হচ্ছে। তাকাইচি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের মাধ্যমে বিগ-বি প্রকল্পকে এগিয়ে নেওয়া হবে। এ উদ্যোগের আওতায় বাংলাদেশ ও জাপান যৌথভাবে আঞ্চলিক সংযোগ, অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে। নতুন কৌশলগত সহযোগিতা উদ্যোগের চারটি প্রধান স্তম্ভের কথাও তুলে ধরেন সানায়ে তাকাইচি। এগুলো হলো যোগাযোগব্যবস্থার সংযোগ জোরদার, দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি, সরকারি ও বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন ও শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহযোগিতা। জাপানের প্রধানমন্ত্রী বলেন, এই চারটি স্তম্ভকে ভিত্তি করে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বাড়াবে। এর মাধ্যমে অভিন্ন সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ ও জাপান। বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে সানায়ে তাকাইচি আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী দেশ হিসেবে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশ ও জাপান এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ