1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিকাশ নম্বরে অভিনেত্রীর চিকিৎসার জন্য টাকা চাওয়া, জানা গেল আসল ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণে সরকারের সহযোগিতা চায় বিজিবিএ আসিফ মাহমুদ / বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেবো জিন্নাহর ছবি ভেঙে তৈয়ব বললেন, ‘এটা শেখ মুজিব ও ভাসানীর বাংলাদেশ’ ওমানে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য জরুরি বার্তা ঋণখেলাপি হওয়ায় আলী আফজালকে রিহ্যাব সভাপতির পদ থেকে অব্যাহতি তিন মাসে কোটিপতি ব্যাংক হিসাব বাড়ল ৫ হাজার জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, ৪৫ জনের চাকরি দেনমোহরের টাকা চাওয়ায় বোনকে হত্যা, সিলেট থেকে গ্রেপ্তার ভাই বর্তমানে দেশজুড়ে বাকস্বাধীনতা অবারিত : সাইফুল হক | আন্তর্জাতিক গণতন্ত্র দিবস

আমাদের সরকার দুদককে স্বাধীন করে দিয়েছে: শেখ হাসিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২
  • ১৮২ Time View

দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে ‍দাবি করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমাদের সরকার দুদককে স্বাধীন করে দিয়েছে।

শুক্রবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের ম‍ুলতবি সভার শুরুতে তিনি এ কথা বলেন।

তার সরকারি বাসভবন গণভবনে তারই সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকার দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন ও মানবাধিকার কমিশনকে স্বাধীন করে দিয়েছে। দুদক স্বাধীনভাবে কাজ করছে। দুদক মন্ত্রী, মন্ত্রী মর্যাদার উপদেষ্টা যে কাউকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। অতীতে কাউকে এভাবে ডেকে নিয়ে জিজ্ঞাসা করা তো দূরের কথা, এ ধরনের সাহসই পায়নি।”

সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, “আমরা দুদককে স্বাধীনভাবে কাজ করতে দিয়েছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেছি। দুর্নীতি প্রশ্রয় দেইনি। কেউ যাতে দুর্নীতি করার সাহস না পায় সে ব্যবস্থা করেছি।”

তিনি বলেন, “আমাদের সরকারের সময় নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে। হাজার হাজার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করচুপি, ভোট কেড়ে নেওয়া বা কোনো ধরনের হস্তক্ষেপ হয়নি। মানুষ যাকে ভোট দিয়েছে, সেটাই আমরা গ্রহণ করেছি। নির্বাচন কমিশনকে আর্থিকভাবেও স্বাধীন করে দিয়েছি।”

শেখ হাসিনা বলেন, “দেশের জনগণ যখন তাদের অধিকার ভোগ করছে, তখন অনেকেরই সেটা পছন্দ হচ্ছে না। তারা সাপ পছন্দ করে। আওয়ামী লীগকে পছন্দ করছে না। আমাদের বিরোধী দলীয় নেত্রী সাপের ঝাঁ‍পি মাথায় নিয়ে চলছেন সাপকে রক্ষা করার জন্য।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ