1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর গুণীজনদের সম্মাননায় এফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী বেসামরিক বিমান খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : বিমানমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার হজযাত্রী পরিবহনে তিন এয়ারলাইন্সকে কোটা বরাদ্দ, যেসব শর্ত মানতে হবে বিশ্ববাজারে ঘাটতি ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি, বিকল্প খুঁজতে আফ্রিকায় ক্রেতারা গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার পিপিপিতে দারোয়ানী টেক্সটাইল মিল চালুর চুক্তির নীতিগত অনুমোদন কংক্রিটের ঢাকায় পাখিদের ঠিকানা ‘আকাশ নীড়’

বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারে আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যমান বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি খালেদ হোসেন মাহবুবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে ইইউ প্রতিনিধি দলের উপপ্রধান বাইবা জারিনা এবং বাণিজ্য উপদেষ্টা আবু সাইদ বেলাল উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক চর্চা, জাতীয় সংসদের কার্যক্রম, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর কার্যকারিতা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ, শ্রম আইন, ইইউর বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশাধিকার এবং বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

খালেদ হোসেন মাহবুব বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশ, জাতীয় সংসদের কার্যক্রম এবং সংসদীয় কমিটিগুলোর ভূমিকা সম্পর্কে ইইউ প্রতিনিধিদলকে অবহিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন পর বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে। বাংলাদেশে বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

খালেদ হোসেন মাহবুব বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলো হলো ‘মিনি পার্লামেন্ট’। এসব কমিটির মাধ্যমে নির্বাহী বিভাগ সংসদ তথা জনগণের প্রতিনিধিদের কাছে জবাবদিহি করে। কমিটিগুলোকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে বর্তমান প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করা এবং বাংলাদেশ ও ইইউর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ ও ইইউর দীর্ঘদিনের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও কার্যকর, টেকসই ও পারস্পরিকভাবে লাভজনক করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে ইইউর বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি, শ্রম আইন ও শ্রমিকদের কল্যাণ, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন এবং বাণিজ্য সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।

খালেদ হোসেন মাহবুব তৈরি পোশাক খাতে শিশুশ্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে বলেন, শিশুশ্রম বন্ধ এবং শিশুদের বিদ্যালয়মুখী করতে সরকার মিডডে মিল, শিক্ষা উপকরণ প্রদান, খেলাধুলাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মাতৃত্বকালীন ছুটিসহ কর্মক্ষেত্রে নারীদের জন্য আরও উন্নত ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।

খালেদ হোসেন মাহবুব বলেন, পূর্ববর্তী সরকারের সময় সৃষ্ট জ্বালানি সংকটের টেকসই সমাধানে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব দিয়েছে।

ইইউ প্রতিনিধিদল বাংলাদেশের জাতীয় সংসদ, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতাসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ