1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সাকিব সবচেয়ে দামি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১২
  • ১৬২ Time View

বিপিএলের দ্বিতীয় আসরে সর্বোচ্চ দরে বিক্রি হয়েছেন সাকিব আল হাসান। গোল্ডেন ক্যাটাগরিতে দেশি-বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাঁর দাম উঠেছে ৩ লাখ ৬৫ হাজার ডলার। তবে গতবার খুলনা রয়েল বেঙ্গলসে খেলা সাকিবকে এবার দেখা যাবে ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলতে। রাজধানীর র‌্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলে এই মুহূর্তে বিপিএলের দ্বিতীয় আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে।
সাকিবের পর সর্বোচ্চ ২ লাখ ৮০ হাজার ডলারে বিক্রি হয়েছেন পাকিস্তানের ইমরান নাজির। গতবার ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলা নাজির এবার খেলবেন চিটাগং কিংসের হয়ে।
গোল্ডেন ক্যাটাগরির দেশি খেলোয়াড়দের মধ্যে সাকিবের পরপরই দাম উঠেছে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের। ২ লাখ পাঁচ হাজার ডলারের বিনিময়ে তিনি এবার খেলবেন সিলেট রয়্যালসের হয়ে। সহ-অধিনায়ক মাহমুদউল্লাহকে ১ লাখ ২৫ হাজার ডলারে রেখে দিয়েছে চিটাগং কিংস। গতবার চিটাগংয়ের হয়ে খেলা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের এবার স্থান হয়েছে দুরন্ত রাজশাহী দলে। তাঁর দর ১ লাখ ৬৫ হাজার ডলার।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ