1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

পর্দায় একসময় ভয়ংকর খলনায়ক হিসেবে দর্শকের নজর কেড়েছিলেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই সিনেমার পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেতাকে দেখা গেছে অসংখ্য সিনেমায় খলচরিত্রে। অথচ অভিনয়ে আসার আগে তার জীবন ছিল একেবারেই অন্যরকম। মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন তিনি। নিয়মিতই দিতেন আজান।

তবে সময়ের সঙ্গে বদলে যায় ডনের জীবন। সিনেমায় এসে খলনায়ক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। আর এখন সেই অভিনেতার নামই নতুন করে আলোচনায় এসেছে প্রয়াত নায়ক সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে।

রোববার (৯ আগস্ট) সালমান শাহ হত্যা মামলায় ডন হককে আটকের পর গ্রেফতার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদও। বিষয়টি সামনে আসার পর তার দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি সালমান শাহর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্বের বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।

১৯৭১ সালে বগুড়ায় জন্ম ডনের। দশ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বগুড়া থেকে ঢাকায় আসার পর নির্মাতা সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় তার। তার হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান ডন।

সোহানুর রহমান সোহানের পরিচালনায় ‘লাভ’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। তবে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর এই সিনেমায় অভিনয়ের সূত্রেই সালমান শাহর সঙ্গে পরিচয় হয় ডনের। সেই পরিচয় একসময় গড়ায় ঘনিষ্ঠ বন্ধুত্বে।

সালমান শাহর ২৭টি সিনেমার মধ্যে ২৪টিতেই খলনায়কের চরিত্রে অভিনয় করেছিলেন ডন। নব্বইয়ের দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ‘এ জীবন তোমার আমার’, ‘বিক্ষোভ’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘তোমাকে চাই’, ‘ফুলের মতো বউ’, ‘বিয়ের ফুল’, ‘জীবন সংসার’, ‘ভালোবাসা কারে কয়’ ও ‘মহামিলন’সহ বহু আলোচিত সিনেমায় দেখা গেছে তাকে।

দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ছয় শতাধিক সিনেমায় অভিনয় করেছেন ডন। বড়পর্দার পাশাপাশি টেলিভিশন নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন। অভিনয়ের বাইরে প্রযোজনাতেও যুক্ত ছিলেন তিনি। ‘এক জনমের ভালোবাসা’ নামে একটি সিনেমা প্রযোজনা করেছেন। এছাড়া ‘আর্কাইভ’ নামে একটি ব্যান্ডও গড়েছিলেন।

অন্যদিকে সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গ এলেই পুরোনো বন্ধুর নানা স্মৃতিচারণ করতে দেখা গেছে ডনকে। প্রিয় বন্ধুর অকালমৃত্যুর কথা বলতে গিয়ে বহুবার আবেগাপ্লুতও হয়েছেন তিনি।

একসময় মসজিদে আজান দেওয়া সেই তরুণই পরে ঢালিউডের পরিচিত খলনায়ক হয়ে ওঠেন। আর এখন প্রয়াত বন্ধু সালমান শাহ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়ে ডনের জীবনের গল্পে যুক্ত হয়েছে নতুন এক অধ্যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ