1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০-৩০ কাউন্টের সুতা আমদানিসংক্রান্ত আদেশ স্থগিত করল বাণিজ্য মন্ত্রণালয় ৪১ দেশের সিনেমা নিয়ে কাশ্মীরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দল থেকে বাদ পড়েই ট্রিপল সেঞ্চুরি দিয়ে জবাব পাকিস্তানি তারকার সন্ধ্যায় আদানির বিদ্যুৎ সরবরাহ বেড়ে দাঁড়িয়েছে ১,৪৫০ মেগাওয়াটে পাচারকৃত অর্থ ফেরত আনতে কাজ করছে সরকার : হুমায়ুন কবির জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী বাংলাদেশের নতুন দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন : হুমায়ুন স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনের পরিকল্পনা সরকারের: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াই শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব : মাহ্দী আমিন ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে গ্রেফতার ৯৫ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিগত যে কোনো সময়ের চেয়ে স্বচ্ছ হবে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফিফার অর্থ নয়ছয় করে আজীবন নিষিদ্ধ দুই সাবেক সভাপতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

তহবিলের অপব্যবহার ও আর্থিক অনিয়মের দায়ে দুই সাবেক ফুটবল ফেডারেশন সভাপতিকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তাঁরা হলেন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ভিনসেন্ট ক্যাসেল এবং মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি বাসাম আদিল জালিল।

নিষেধাজ্ঞার পাশাপাশি দুজনকেই এক মিলিয়ন সুইস ফ্রাঁ করে জরিমানাও করা হয়েছে। শুক্রবার দেওয়া বিবৃতিতে ফিফা জানায়, ক্যাসেলকে পদের অপব্যবহার, পদ্ধতিগত স্বার্থের সংঘাত, ফিফা ও মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের তহবিলের অপব্যবহার এবং ফেডারেশনের কর্মীদের শারীরিক ও মানসিক অখণ্ডতাকে প্রভাবিত করে এমন আচরণের দায়ে আজীবন নিষিদ্ধ করা হয়েছে।

ক্যাসেলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালে ক্যারিবীয় ফুটবলের বহুল আলোচিত নির্বাচনী ঘুষ কেলেঙ্কারিতে ফিফার তৎকালীন নৈতিকতা কমিটিও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। কাতারের মোহাম্মদ বিন হাম্মামের ফিফা সভাপতি নির্বাচনের প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট ওই ঘটনায় ক্যারিবীয় অঞ্চলের কয়েকজন ফুটবল কর্মকর্তাকে ৪০ হাজার ডলার নগদ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই নিষেধাজ্ঞার পরও ক্যাসেল দীর্ঘদিন মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের দায়িত্বে ছিলেন।

অন্যদিকে, জালিলের বিরুদ্ধে অভিযোগ ফিফার কোভিড-১৯ ত্রাণ তহবিল নিয়ে। ফিফা জানিয়েছে, ব্যক্তিগত সুবিধার জন্য কোভিড-১৯ রিলিফ প্ল্যানের অর্থ অপব্যবহারের দায়ে তাঁকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। ২০২০ সালে মহামারির সময় ফুটবলের ক্ষতি সামাল দিতে অনুদান ও ঋণ হিসেবে সর্বোচ্চ ১৫০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছিল ফিফা।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জালিল ফিফার অর্থ নিজের অ্যাকাউন্টে জমা করে একটি অ্যাপার্টমেন্ট কেনার কাজে ব্যবহার করেছিলেন। এ ঘটনায় তিনি কারাদণ্ডও ভোগ করছেন। ফিফার রায়ের পাশাপাশি তাঁকে এক মিলিয়ন সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

জালিলের সঙ্গে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের সাবেক অর্থ ও প্রশাসন পরিচালক মোহাম্মদ আগিলকেও ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফার তহবিলের অপব্যবহার সহজতর ও গোপন করা, জাল নথি ব্যবহার এবং ফিফার স্বাধীন নৈতিকতা কমিটির তদন্তে সহযোগিতা না করার দায়ে তাঁকে এক লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

এদিকে ক্যাসেলের সঙ্গে মন্টসেরাট ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক তানডিকা হিউজকেও ১৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফিফা ও ফেডারেশনের সম্পদ নিয়ে অনিয়মিত লেনদেন থেকে ব্যক্তিগত সুবিধা নেওয়া ও তা সহজতর করার দায়ে তাঁকে দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ