1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

চট্টগ্রাম নগরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ Time View

চট্টগ্রাম নগরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকাল ৯টায় সিটি করপোরেশন (চসিক) ও জেলা প্রশাসন কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের পর এ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করে।

অভিযানে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

চসিক সূত্রে জানা যায়, বেলা ১১টায় নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী কার্যক্রম ভার্চুয়ালি প্রত্যক্ষ করেন চসিকের কর্মকর্তারা। এতে জেলা রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যরা অংশ নেন। পরে মেয়রের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় ঝাড়ু হাতে মেয়র নিজে রাস্তা পরিষ্কারে অংশ নেন এবং বেশ কয়েকটি ফগার মেশিন দিয়ে মশক নিধনের ওষুধ ছিটানো হয়।

অন্যদিকে, নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ কেন্দ্র থেকে উদ্বোধনী কার্যক্রম দেখেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করার কাজে অংশ নেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার মোট ২ হাজার মসজিদে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। শনিবার নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিষ্কারের মাধ্যমে সেই কর্মসূচির সূচনা করা হলো।

অভিযানকালে চসিক মেয়র বলেন, আমরা চাই ডেঙ্গুতে যেন আর কোনো প্রাণ না ঝরে। নগরবাসীকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে আমরা মশক নিধন কার্যক্রম শুরু করেছি এবং প্রতিদিন ‘ক্র্যাশ প্রোগ্রাম’ পরিচালনা করছি। প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই সময়োপযোগী। যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধে আমরা এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখব। পাশাপাশি নগরের ৪১টি ওয়ার্ডেই নিয়মিত ওষুধ ছিটানো কার্যক্রম চালু থাকবে।

তিনি আরো বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গড়ার যাত্রায় আমরা শামিল হব। এই নগরকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ শহর (ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটি) হিসেবে গড়ে তুলতে আমি বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ