1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা : মাহ্দী আমিন পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর ২ কোটি বাজেটে ২০০ কোটির ব্যবসা, বাজিমাত করল ‘হনুমান আংশ’ দেশ গঠনে উদ্যোক্তা-ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী মুয়াজ্জিন থেকে ভিলেন, এখন বন্ধু সালমান শাহ খুনের আসামি হয়ে কারাগারে কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী ‘অতিমাত্রায় রাজনীতিতে শিক্ষকরা’, লাগাম টানতে হচ্ছে আচরণবিধি ভারতের গুজরাট থেকে টনে টনে ইলিশ ঢুকছে বাংলাদেশের বাজারে

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ Time View

মাত্র ৫ রানেই দুই উইকেট হারিয়ে শুরু। এরপর ৩৩ রানে ৪ উইকেট। এমন কঠিন পরিস্থিতি থেকেও ম্যাচটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তানের দেওয়া ১৩১ রানের লক্ষ্য ১৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে পেরিয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৩০ রান সংগ্রহ করে পাকিস্তান। শুরুটা অবশ্য ছিল বেশ নড়বড়ে। ৫ রানেই মুনিবা আলিকে হারানোর পর শাওয়াল জুলফিকার ও গুল ফিরোজার বিদায়ে চাপে পড়ে যায় তারা। পরে আয়েশা জাফর ও সাদাফ শামাসও দ্রুত ফিরে গেলে বড় সংগ্রহের আশা অনেকটাই ফিকে হয়ে যায়।

সেখান থেকে পাকিস্তানকে লড়াইয়ের পুঁজি এনে দেন অধিনায়ক ফাতিমা সানা। ছয় নম্বরে নেমে ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রান করেন তিনি। তুবা হাসান ১২ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও চামুদি প্রবোধা নেন দুটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার অবস্থাও একসময় ছিল নাজুক। মাত্র ৫ রানেই অধিনায়ক চামারি ও সঞ্জনা কাভিন্দিকে হারায় তারা। এরপর হাসিনি পেরেরা ও ইমেশা দুলানিও বেশিক্ষণ টিকতে পারেননি। তবে হারশিতা সামারাবিক্রমা ও কাভিশা দিলহারির ৬৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সামারাবিক্রমা ৩৬ ও কাভিশা ৩৩ রান করে ফেরেন।

শেষদিকে নিলাশিকা সিলভা ১০ বলে ১৮ এবং কৌশানি নুথায়ানগানা ৪ বলে ১০ রানের কার্যকর ইনিংস খেললে ৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। পাকিস্তানের হয়ে ফাতিমা সানা ৪ উইকেট নিলেও দলকে ফাইনালে তুলতে পারেননি।

এই জয়ে টানা তৃতীয়বার নারী এশিয়া কাপের ফাইনালে উঠল শ্রীলঙ্কা। আগামীকাল দুবাইয়ে শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। নারী এশিয়া কাপে ভারত এখন পর্যন্ত ৭ বার এবং শ্রীলঙ্কা ২ বার চ্যাম্পিয়ন হয়েছে; বাংলাদেশ শিরোপা জিতেছে একবার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ