1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার এজবাস্টন টেস্ট / শান মাসুদ-বাবর আজমের লড়াইয়ের পর কোনোমতে ইনিংস হার এড়ালো পাকিস্তান গুরুত্বপূর্ণ ‘বাব আল-মানদেব’ প্রণালির নিয়ন্ত্রণে ইয়েমেনের হুতিরা রিজওয়ান-ইমামের মুঠোফোনের ফরেনসিক পরীক্ষা, খতিয়ে দেখা হচ্ছে ব্যাংক হিসাব প্রতিটি ইউনিয়নে হবে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: আমিনুল হক গ্যাস সংকট আরও ৫-৭ দিনে স্বাভাবিক হতে পারে: প্রধানমন্ত্রী দেশে স্বর্ণের দামে বড় পতন খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচলে সতর্কতার নির্দেশ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদকের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার করা হয়েছে পত্রিকাটির বরিশাল ব্যুরো কার্যালয় থেকে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-উল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক সাংবাদিক তাকে ফোন করে জানান, সমকাল কার্যালয়ের দরজা ভেতর থেকে বন্ধ। উপ-পরিদর্শক (এসআই) সনেটের নেতৃত্বে পুলিশের একটি দল সন্ধ্যা পৌনে ৭টার দিকে কার্যালয়টিতে পৌঁছায়।

এসআই সনেট দ্য ডেইলি স্টারকে বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকেরা দরজা ভাঙার চেষ্টা শুরু করেছিলেন। ‘দরজা খোলার পর কার্যালয়ের ভেতরে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় পুলকের মরদেহ দেখতে পাই।’

বর্তমানে ব্যুরোর দায়িত্বে থাকা সুমন চৌধুরী জানান, ৫৫ বছর বয়সী পুলক চ্যাটার্জিকে ২০২৩ সালের মে মাসে সমকাল থেকে বরখাস্ত করা হয়েছিল। এরপর থেকে তিনি প্রায়ই এই কার্যালয়ে এসে সময় কাটাতেন। শুক্রবার দুপুর ২টা ৪৭ মিনিটের দিকে পুলক তাকে ফোন করে জানতে চান, তিনি কখন কার্যালয়ে আসবেন।

তিনি বলেন, ‘সন্ধ্যা সোয়া ৬টার দিকে কার্যালয়ে গিয়ে দেখি, দরজা ভেতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া পাইনি। পরে অন্যান্য সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা এসে দরজা ভাঙার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পুলকের মরদেহ উদ্ধার করে।’

ওসি মামুন বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুলক আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। তার মৃত্যু নিয়ে পুলিশ তদন্ত করছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ দ্য ডেইলি স্টারকে বলেন, পুলকের পকেট থেকে একটি চিরকুট পাওয়া গেছে। সেটা দেখে পুলিশ ধারণা করছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ