1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফিরে দেখা: রুপালি পর্দায় পপি অভিনীত ১০ সিনেমা ভারতের সবচেয়ে সফল স্টার কিড, ২৭ বছরেই দিয়েছেন ‘২,০০০ কোটির’ সিনেমা, প্রশংসা কুড়িয়েছেন কান-এ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪২, মামলা ৫১ ডেমোক্র্যাটদের ‘ঘৃণার দল’ বলে আখ্যা দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স চুরি হওয়া ৫২ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে এসএমপি রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ অনেক কৃতী ব্যক্তিত্ব তৈরি করেছে : ভূমিমন্ত্রী চাকরিচ্যুত ৮,৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ আগামী ২৫ সেপ্টেম্বর বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু গ্যাস-বিদ্যুৎ সংকটে ধৈর্য, রাজনীতিতে শালীনতার আহ্বান প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে ১৭০ ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক, অনলাইন প্রতারক চক্রের সন্দেহ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ Time View

চট্টগ্রাম নগরীর খুলশীর একটি ভবন থেকে ৬৩ জন বিদেশি নাগরিককে ১৭০টি বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ আটক করা হয়েছে; যারা অনলাইন প্রতারণায় জড়িত থাকতে পারে বলে ধারণা পুলিশের।

আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওসসহ বিভিন্ন দেশের নাগরিকরা রয়েছেন, যাদের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

খুলশী থানাধীন কৃষ্ণচূড়া আবাসিক এলাকার একটি ভবনে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। রাত ১টাতেও পুলিশের দল সেখানে রয়েছেন।

এসব ব্যক্তির অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার বিষয়ে যাচাই বাছাই ছাড়া এখনই কোনো মন্তব্য করতে রাজি নন পুলিশ কর্মকর্তারা।

খুলশী থানার ওসি আবদুর রহিম রাত পৌনে ১টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা সবাই ওই ভবনেই থাকেন।

“বিভিন্ন দেশের ৬৩ জনকে এখন পর্যন্ত আমরা জিম্মায় নিয়েছি। তাদের কাছ থেকে মোবাইল-ল্যাপটপসহ মোট ১৭০টি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেছে। সকালে আইটি বিশেষজ্ঞ দল এবং ঢাকার এক্সপার্টরা আসবেন।”

ওসি বলেন, কে কোন দেশের নাগরিক তা সব নথিপত্র যাচাইয়ের পর বলা যাবে। এখনো অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ