1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
যে দেশে আলু ও পেঁয়াজ রপ্তানির সম্ভাবনা কেন্দ্রীয় নেতৃত্ব ঢেলে সাজিয়ে তৃণমূল গোছাতে চায় বিএনপি বিগ বাজেটে সাত পর্বের সিনেমা, পোস্টারে শ্রীকৃষ্ণের হাত এশিয়ান গেমস / সবার আগে জাপানের পথে নারী ফুটবল দল ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নেবে শাবিপ্রবির ১২ প্রজেক্ট এআই নজরদারিসহ নতুন অবকাঠামোয় বদলে যাচ্ছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে অংশ নেবে শাবিপ্রবির ১২ প্রজেক্ট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ Time View

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ জাতীয় মেলায় অংশ নিতে যাচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ১২টি উদ্ভাবনী প্রজেক্ট। আগামী ১২ থেকে ১৪ সেপ্টেম্বর ঢাকার নভোথিয়েটারে এই মেলা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রশাসনিক ভবনের চতুর্থ তলার সম্মেলন কক্ষে মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

তরুণ উদ্ভাবকদের সাফল্য কামনা করে উপাচার্য বলেন, আমরা আমাদের সার্বিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদেরই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই। তোমরা ইতোমধ্যেই দেখেছ বিশ্ববিদ্যালয়ের ‘এক কিলোমিটার’ সড়কের কাজে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের সরাসরি সম্পৃক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে দেশীয় ও আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশ নিতে পারে, সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমরা শাবিপ্রবিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তরুণ গবেষক ও উদ্ভাবকদের অবশ্যই রাষ্ট্রের বাস্তব প্রয়োজন ও জাতীয় উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে গবেষণাকাজে আত্মনিয়োগ করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড. জি. এম. রবিউল ইসলাম, কম্পিউটার ও তথ্য কেন্দ্রের পরিচালক এবং আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কালাম আহমদ চৌধুরী।

‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের মূল লক্ষ্য হলো উদ্ভাবক, শিল্পখাত, একাডেমিয়া ও অন্যান্য অংশীজনকে একই ছাদের নিচে নিয়ে আসা। যার ফলে তরুণদের উদ্ভাবনী ধারণাকে সরাসরি বাজারমুখী করে তোলা এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে কাজে লাগানো সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ