1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
সম্মিলিত ইসলামী ব্যাংকে চতুর্থ দিন ৯০৪১ গ্রাহকের ৩৯১ কোটি টাকা পরিশোধ ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায় ‘বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি, ফেরাতে চেষ্টা করছে সরকার’ দখলদারিত্বের বিরুদ্ধে বিশ্ব বিবেকের জাগরণ ভারতের কাছে হেরে ব্যর্থতার ষোলো কলা পূর্ণ করল বাংলাদেশ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আনসার-ভিডিপির, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি নতুন নির্মাতা ও গল্প নিয়ে শুরু হচ্ছে ‘বকুলপুর সিজন ৩’ বিশ্ব ফিজিওথেরাপি দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

ছুটির দিনে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ Time View

জরুরি উন্নয়নমূলক কাজ ও বিদ্যুৎ সঞ্চালন লাইনের আশপাশের গাছের শাখা-প্রশাখা কর্তনের কারণে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে রংপুর ও রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী ও রংপুর বিভাগের বিক্রয় ও বিতরণ কেন্দ্র থেকে প্রকাশিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে জানানো হয়েছে।

গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য নেসকোর পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। নেসকো রংপুর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের নিকটবর্তী গাছের শাখা কাটার জন্য শুক্রবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট নয় ঘণ্টা নেসকোর ১১ কেভি মেডিকেল ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না। এছাড়া রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অভ্যন্তরে ডুয়েল সোর্স লাইন রক্ষণাবেক্ষণের কারণে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট তিন ঘণ্টা মেডিকেল ও আরকে রোড—এই দুটি ফিডার বন্ধ রাখা হবে।

অন্যদিকে রাজশাহী অঞ্চলেও দীর্ঘসময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নেসকো রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১ জানায়, সকাল সাড়ে সাতটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে পর্যায়ক্রমে রুয়েট ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সাগরপাড়া, বোসপাড়া, মোহাম্মদপুর, টিকাপাড়া, খুলিপাড়া, সেখেরচক, পঞ্চবটি ও সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে স্থগিত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ