1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
শ্রীলঙ্কায় রপ্তানি হবে আলু ও পেঁয়াজ শুক্রবার ভারতজুড়ে ব্যাংক ধর্মঘট চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে বিসিসিসিআইর ৬ প্রস্তাব এই সংসদে ভিন্নমতের কোনো বক্তব্য দেওয়া যায় বলে মনে হয় না: রুমিন ফারহানা দল থেকে ছাঁটাইয়ের পর তদন্তের মুখোমুখি পাকিস্তানের দুই ক্রিকেট তারকা কোস্ট গার্ডের নতুন ডিজির দায়িত্ব নিলেন রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / পিলখানার ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের সুযোগ নেই পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা রাজশাহীতে পৌঁছেছে চট্টগ্রামে দুর্ঘটনায় নিহত সেনাসদস্য রিফাতের মরদেহ, শায়িত হবেন মায়ের পাশে দেবরের অভিযোগ তার ভাবি ডাইনি, টিজারেই চমক

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন টাইগ্রেস পেসার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

ক্রিকেট হোক কিংবা ফুটবল, খেলার মাঠে বাংলাদেশ আর ভারতের লড়াই মানেই এখন দর্শকদের মনে অন্যরকম এক রোমাঞ্চ আর উত্তেজনার পারদ চড়ে যাওয়া। নারী এশিয়া কাপের সেমিফাইনালে আবারও সেই উপলক্ষ্য পাচ্ছেন দর্শকরা। ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

চলতি টুর্নামেন্টে বেশ দাপুটে পারফরম্যান্স দেখিয়েই শেষ চারের টিকিট কেটেছে ভারত। অন্যদিকে, ব্যাটিং বিপর্যয় কাটিয়ে সেমিফাইনালে ওঠায় টাইগ্রেসদের সামনে এবার কঠিন এক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী পেসার মারুফা আক্তার জানিয়েছেন, জয় নিয়েই ফাইনালে উঠতে চায় দল।

ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রকাশিত এক ভিডিও বার্তায় পেসার মারুফা আক্তার বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সেমিফাইনালে উঠতে পেরে ভীষণ খুশি। সামনে ভারতের সঙ্গে ম্যাচ। যদি আমরা তাদের হারাতে পারি, ইনশাআল্লাহ ফাইনালে উঠব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে মারুফা বলেন, ‘আমি যেভাবে দলের জন্য অবদান রাখার চেষ্টা করছি, সবাই দোয়া করবেন যেন এভাবেই দলকে সাপোর্ট করে যেতে পারি। সেই সঙ্গে দলের সিনিয়র আপুরাও যেন তাদের সেরাটা দিয়ে দলকে এগিয়ে নিতে পারেন। দেশবাসীর কাছে প্রার্থনা রইছে, যেন ভারতের বিপক্ষে ম্যাচটি আমরা ভালোভাবে শেষ করতে পারি।’

ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে এবারের এশিয়া কাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে খানিকটা বিপাকে পড়ে টাইগ্রেসরা। এরপর আরব আমিরাতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচটি হয়ে দাঁড়ায় বাঁচা-মরার লড়াই—যেখানে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় এবং জিতলে সরাসরি সেমিফাইনাল।

এমন কঠিন সমীকরণ মেলাতে নেমে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে টেনেটুনে মাত্র ১০৩ রান তুলতে সক্ষম হয় জ্যোতি বাহিনী। তবে স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জমিয়ে তোলেন বাংলাদেশের বোলাররা। দলের হয়ে রাবেয়া খান ৩টি এবং মারুফা আক্তার ও নাহিদা আক্তার ২টি করে উইকেট শিকার করলে ৯ উইকেটে ৬৯ রানে থেমে যায় আরব আমিরাত। আর সেই জয়েই শেষ চারের আসন পাকা করে টাইগ্রেসরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ