1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির ২ উপপুলিশ কমিশনারকে বদলি দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি, ছাড়াল ৩৬ বিলিয়ন ডলার জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে নিহত ২৫ পিছিয়ে পড়েও চেলসিকে হারাল আর্সেনাল পুতিনের পর জেলেনস্কির সঙ্গে বৈঠক, অগ্রগতি ছাড়াই ফিরলেন মার্কিন দূতরা অর্থনৈতিক সংকট মোকাবিলায় ইরানের নতুন উদ্যোগ হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ, শিগগিরই ‘রেস্ট্রিক্টেড জোন’ ঘোষণা করবে ইরান সন্তানকে দানের পরও সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’ মন্তব্য রুশ পররাষ্ট্রমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

ইউক্রেন যুদ্ধ নিয়ে এমনিতেই পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে। এবার সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে পূর্ব জার্মানির লাইপজিগ বিমানবন্দরে ঘটা এক ড্রোন হামলার ঘটনা।

জার্মান সরকারের অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই বিমানবন্দরে ‘হাইব্রিড হামলার’ উদ্দেশ্যে মস্কো নিম্নস্তরের চর পাঠিয়েছে। তবে বার্লিনের এই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছে মস্কো। রবিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন, জার্মানি ‘আবারও যুদ্ধ চায়’।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ‘ভেস্তি’-কে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ বলেন, এটি কার্যত একটি যুদ্ধের সূচনা। তারা বন শহর থেকে আমাদের কনস্যুলেট জেনারেলকে বহিষ্কার করেছে, বার্লিনে বন্ধ করে দিচ্ছে ‘রাশিয়ান হাউস’ সাংস্কৃতিক কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর আগেও এমন পরিস্থিতি দেখেছিলাম। তারা আবারও যুদ্ধ চায়।

জার্মানিকে নাৎসিবাদের অভিযোগে অভিযুক্ত করে তিনি হুঁশিয়ারি দেন, এই আচরণের প্রেক্ষিতে রাশিয়ার নেতৃত্ব ‘যথাযথ উপসংহারে’ পৌঁছাবে।

উল্লেখ্য, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অন্যতম প্রধান মিত্র হিসেবে কাজ করছে জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ এই সংঘাত ইতোমধ্যে সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলছে। চলতি মাসের শেষের দিকে রাশিয়ায় অত্যন্ত নিয়ন্ত্রিত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার ঠিক আগমুহূর্তেই এমন কড়া রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা দিলেন দীর্ঘদিনের অভিজ্ঞ রুশ এই পররাষ্ট্রমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ