1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শচীন-পন্টিংকে ছাড়িয়ে জো রুটের বিশ্বরেকর্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৬ Time View

টেস্ট ক্রিকেটে প্রতিদিন যেন নিত্যনতুন উচ্চতা স্পর্শ করছেন জো রুট। লর্ডসে পাকিস্তানের বিরুদ্ধে চলতি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও এক ঐতিহাসিক বিশ্বরেকর্ড নিজের নামে করে নিয়েছেন ইংলিশ এই তারকা।
২৪ রান করে আউট হওয়া রুট সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে টপকে টেস্টে ঘরের মাঠে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন।

লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান যোগ করার পর ঘরের মাঠে টেস্টে রুটের মোট সংগৃহীত রান দাঁড়ায় ৭ হাজার ৫৯৪। এতেই ভেঙে যায় পন্টিংয়ের রেকর্ড। অস্ট্রেলিয়ার মাটিতে ৭ হাজার ৫৭৮ রান নিয়ে এত দিন এই তালিকার শীর্ষে ছিলেন পন্টিং, যিনি এখন নেমে গেছেন দ্বিতীয় স্থানে।
এই তালিকার তিন নম্বরে থাকা ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের দেশের মাটিতে সংগ্রহ ৭ হাজার ২১৬ রান।

ঘরের মাঠের সিংহাসন দখলের পর এবার টেস্ট ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙার পথেই এগোচ্ছেন রুট। শচীন টেন্ডুলকারের করা সর্বোচ্চ ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে রুট এখন মাত্র ১ হাজার ৭১৩ রান দূরে। ১৬৮টি টেস্টে রুটের বর্তমান রান ১৪ হাজার ২০৮।

রুট কি পারবেন শচীনকে ছাড়িয়ে যেতে?—এমন প্রশ্নে সম্প্রতি মুখ খুলেছেন তার বাবা ম্যাট রুট। টকস্পোর্টস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘রুট নিজের ফিটনেস ও খেলায় মনোযোগী থাকলে শচীনের রেকর্ড স্পর্শ করা অসম্ভব কিছু নয়।’

এদিকে হেডিংলিতে প্রথম টেস্টে এক ইনিংস ও ১০৩ রানের বিশাল জয়ের পর লর্ডসেও পাকিস্তানের বিরুদ্ধে বেশ শক্ত অবস্থানে রয়েছে ইংলিশরা। প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ইনিংসে দারুণভাবে ফিরে আসার পর এই ম্যাচটিতেও দলকে জয়ের পথেই নিয়ে যাচ্ছেন অধিনায়ক জো রুট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ