1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সঞ্চয়পত্রের টাকা পেতে ব্যাংক হিসাব যাচাইয়ে চালু হচ্ছে এভিএস আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১২শ কোটি টাকার প্রকল্প আরও তলানিতে শেয়ারবাজার, দরপতন চলছেই রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা প্রযুক্তি ও বিনিয়োগে বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়ানো সম্ভব: মার্কিন রাষ্ট্রদূত | বাণিজ্য ঢাকার উত্তরে সেলিম, দক্ষিণে সাদিক কায়েমকে প্রার্থী ঘোষণা জামায়াতের রিহ্যাব সভাপতির পদ শূন্য ঘোষণা করলো বাণিজ্য মন্ত্রণালয় গবেষণা ও উদ্ভাবন ফান্ড গঠনের আহ্বান ড. তিতুমীরের | জাতীয় দেশে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলবে নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রুটে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮টি কনটেইনার ওঠানো-নামানোর রেকর্ড

শারীরিক চেকআপ চলছে লন্ডন ক্রমওয়েল হাসপাতালে রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
  • ২০৬ Time View

রাষ্ট্রপতি জিল্লুর রহমান লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার হাসপাতালে ভর্তির পর থেকেই তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।

রাষ্ট্রপতির সঙ্গে থাকা তাঁর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বাংলানিউজকে জানান, রাষ্ট্রপতি স্বাভাবিক কথাবার্তা বলছেন। এই মুহূর্তে তেমন ঝুকিপূর্ণ কোন শারীরিক সমস্যা নেই তাঁর।

পাপন বলেন, রাষ্ট্রপতির মূল সমস্যা হলো তাঁর পায়ে। তিনি হাঁটতে পারছেন না।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ভর্তির পরই রাষ্ট্রপতির ইসিজি করা হয়েছে। আজ (মঙ্গলবার) এমআরআই করা হচ্ছে। ক্রমওয়েল হাসপাতালে ড. কে-এর নেতৃত্বে রাষ্ট্রপতির চিকিৎসার জন্যে ইতোমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই রাষ্ট্রপতির চিকিৎসা চলছে।

আরও কিছু নিউরোরেজিক্যাল সমস্যা রয়েছে রাষ্ট্রপতির, এমন তথ্য বাংলানিউজকে জানায় হাইকমিশন সূত্র।

শারীরিক চেকআপ শেষে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে। চিকিৎসা চেকআপের বাইরে লন্ডনে রাষ্ট্রপতি আর কোনো অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর শারীরিক চেকআপের জন্যে রাষ্ট্রপতি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। একই ফ্লাইটে এই প্রতিবেদকও দেশ সফর শেষে লন্ডন ফেরেন। এর আগে বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণসহ রাষ্ট্রপতির সব প্রোগ্রাম বাতিল করা হয়। ঢাকায় মুক্তিযুদ্ধে অবদানের জন্যে বিদেশিদের দেওয়া সম্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রপতির অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির অসুস্থতার খবর জানিয়ে সবাইকে তাঁর জন্যে দোয়া করতে বলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ