1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ Time View

জরুরি রক্ষণাবেক্ষণ ও নতুন ৩৩ কেভি লাইনের তার সংযোগের কাজের জন্য বৃহস্পতিবার (২০ আগস্ট) নাটোরের বড়াইগ্রামের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর ফিডার এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না বনপাড়া ফজলিতলা, পার আহম্মেদপুর, আহম্মেদপুর বাজার, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, কলাকান্ত নগর, ধানুড়া, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর, আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকায়।

নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ