1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানচাপায় প্রাণ গেল নারীর জনগণের জীবনমানের উন্নয়নই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী পে স্কেল কবে থেকে বাস্তবায়ন? জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ তৈরির অপেক্ষায় বাংলাদেশ রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা অস্ট্রেলিয়াকে ‘তুলাধোনা’র মোড়কে অনেক বছর গল্প করার এক জয় অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ে ভিডিও কলে টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর অভিনেত্রী রিধিকার মৃত্যুর ঘটনায় প্রেমিক গ্রেপ্তার অবরোধের মধ্যেই মধ্যপ্রাচ্য সফর করলেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার : মাহদী আমিন

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১০ Time View

দেশের অর্থনৈতিকে সুদৃঢ় করতে ও আগামী দিনে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি জানান, ব্যবসা সহজীকরণে ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকরকরণ, বন্দরে ২৪ ঘণ্টা কার্গো সার্ভিস চালুর সিদ্ধান্ত এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সংবাদ গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।

মাহদী আমিন বলেন, আমাদের বৈদেশিক নীতির মূল কথাই হলো ‘সবার আগে বাংলাদেশ’। ভারতসহ বিশ্বমঞ্চের সব রাষ্ট্রের সঙ্গে আমরা সমতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক চাই। একটি বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে বর্তমান সরকারের প্রত্যাশা।

তিনি বলেন, মালয়েশিয়ার সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে বন্ধ থাকা শ্রমবাজার চালু চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিক থাকলে চলতি আগস্ট মাসের শেষ নাগাদ এই জটিলতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। এটি চালু হলে পরবর্তী চার মাসে অন্তত এক লাখের বেশি কর্মী সেখানে যাওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ, গ্যাস ও নিত্যপণ্যের বাজার প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র বলেন, দায়িত্ব গ্রহণের পরপরই পবিত্র রমজান ও দুটি ঈদে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শ্রমিকদের বকেয়া বেতন-বোনাস সঠিক সময়ে পরিশোধ নিশ্চিত করা সরকারের একটি বড় সফলতা ছিল।

তবে ফ্যাসিবাদ আমলের বিগত দেড় দশকে ধারাবাহিকভাবে গড়ে ওঠা জ্বালানি সংকট ৬ মাসে শতভাগ সমাধান করা দুরূহ কাজ। তদুপরি মার্কিন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল, মালয়েশিয়ার পেট্রোনাস এবং চীনা বিনিয়োগকারীদের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে বিকল্প সোর্স থেকে সাশ্রয়ী মূল্যে গ্যাস ও জ্বালানি নিশ্চিত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ