1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা : অর্থমন্ত্রী তিস্তার ঢেউ আর মানুষের অদম্য সাহসই লালমনিরহাটের পরিচয় : ত্রাণমন্ত্রী ছয় মাসে সরকারের অধিকাংশ নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে : রিজভী বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমবে : ক্রীড়া প্রতিমন্ত্রী খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ট্রাম্পের কাছে শুল্ক অব্যাহতি চেয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী দক্ষিণ সুদান ও আবেই মিশন এলাকা পরিদর্শন শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ নিরাপত্তা মহড়া

ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে বিএসইসির কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ২৫ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে আর্থিক অব্যবস্থাপনা, করপোরেট সুশাসনের ঘাটতি, অনিয়মিত নিয়োগ এবং সিকিউরিটিজে লেনদেনে জড়িত থাকার অভিযোগ খতিয়ে দেখতে অনুসন্ধানের নির্দেশ দিয়েছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অভিযোগ তদন্তে আদেশ জারি করেছে বিএসইসি।
অনুসন্ধান কর্মকর্তাদের আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে অনুসন্ধান সম্পন্ন করতে হবে।

সম্প্রতি জারি করা এসংক্রান্ত এক আদেশে কমিশন জানিয়েছে, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ এবং স্টক এক্সচেঞ্জের সুষ্ঠু প্রশাসন নিশ্চিত করতে এ অনুসন্ধান পরিচালনা করা প্রয়োজন।

কমিশনের আদেশে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন শেয়ারহোল্ডার সদস্যের উত্থাপিত অভিযোগে ব্যাপক আর্থিক অব্যবস্থাপনা, করপোরেট সুশাসনের অভাব এবং অনিয়মিত নিয়োগের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের আওতায় আনা হয়েছে।

এ ছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা, মহাব্যবস্থাপকসহ শীর্ষ কর্মকর্তারা সিকিউরিটিজে লেনদেন বা ব্যবসার সঙ্গে জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হবে। শীর্ষ কর্মকর্তাদের পরিবারের সদস্য বা সংশ্লিষ্ট ব্যক্তিরা পুঁজিবাজারের এমন কোনো ব্যবসায় যুক্ত আছেন কি না, যেখানে কর্মকর্তাদের সঙ্গে আস্থাভিত্তিক সম্পর্ক রয়েছে, তা-ও অনুসন্ধান করা হবে।

শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও পুনর্নিয়োগের ক্ষেত্রেও অনুসন্ধান হবে। বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জের সংশ্লিষ্ট কমিটি, মনোনয়ন ও পারিশ্রমিক কমিটি এবং ব্যবস্থাপনা পরিচালকের ভূমিকা পরীক্ষা করা হবে।
Your browser does not support the video tag.
চুক্তিভিত্তিক পদ, উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তাদের নিয়োগ ও পুনর্নিয়োগের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, সেটিও অনুসন্ধানের বিষয় হিসেবে রাখা হয়েছে।

কমিশনের আদেশে আরো বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ধারা ১৯ অনুযায়ী গোপনীয়তা রক্ষার বিধান ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা ও শীর্ষ কর্মকর্তারা যথাযথভাবে মেনে চলেছেন কি না, তা পরীক্ষা করা হবে।

অনুসন্ধান পরিচালনার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের তিন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন পরিচালক এ এস এম মাহমুদুল হাসান, অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শামসুর রহমান এবং সহকারী পরিচালক মো. মতিউর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ