1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

ঋণদাতা ব্যাংকের তারল্য সহায়তার মেয়াদ কমল

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২
  • ১৬৭ Time View

সরকারকে ঋণ সরবরাহকারী ব্যাংকগুলোর তারল্য সহায়তার মেয়াদ কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এখন থেকে ট্রেজারি বিল ও বন্ড কিনে সরকারকে ঋণ সরবরাহ করা ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে একসঙ্গে সর্বোচ্চ ৬০ দিন তারল্য সুবিধা নিতে পারবে। আগে এই মেয়াদ ছিল এক নাগাড়ে ৭৫ দিন পর্যন্ত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “নিলামে অংশ নেওয়া প্রাইমারি ডিলার (পিডি) বা নন পিডি ব্যাংকের ওপর স্থানান্তরিত ট্রেজারি বিল ও বন্ডের পাশাপাশি সফল বিড দাখিলের মাধ্যমে প্রাপ্ত সিকিউরিটিজের বিপরীতে ইস্যুর তারিখ থেকে এক নাগাড়ে সর্বোচ্চ দুই মাস পর্যন্ত তারল্য সুবিধা দেয়া হবে।”

১২টি পিডি ও ২৫টি নন-পিডি ব্যাংককে বাধ্যতামূলকভাবে সরকারের ট্রেজারি বিল ও বন্ডের বিপরীতে ঋণ সরবরাহ করতে হয়। তবে কোনো ব্যাংক চাইলে নিলামে অংশ নিয়েও দরকষাকষির মাধ্যমে ঋণ নিতে পারে।

যেসব ব্যাংক ট্রেজারি বিল বা বন্ড কেনে তারা ওই বিলের অভিহিত মূল্যের ওপর ৮৫ শতাংশ আর বন্ডের অভিহিত মূল্যের ওপর ৯৫ শতাংশ হারে তারল্য সুবিধা নিতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ