1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
২০২৭ এশিয়া কাপে খেলার যোগ্যতা অর্জন করলো নেপাল শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী: মেজর হাফিজ স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা ঢাকার রাশিয়ান হাউসে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক মেলবন্ধন চার হাজার শিক্ষার্থী নিয়ে রাবি ছাত্রশিবিরের নবীনবরণ মাসুদ হত্যা মামলা: ২ বছরেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই চাইনিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় সরকার | Boishakhi Online যুদ্ধ ও অর্থনৈতিক সংকটকালে কেন নজর কাড়ছে এবারের ব্রিকস সম্মেলন? আগামী পাঁচ বছরে বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার মার্কিন বিনিয়োগের লক্ষ্য : বাণিজ্যমন্ত্রী

ড্রেসিং রুমের গোপন বিতর্কে সান্তোস ছাড়ছেন নেইমার?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শেষে সান্তোসে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার। তবে ক্লাবটিতে তার দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিয়ে আবারও তৈরি হয়েছে তীব্র শঙ্কা। তরুণ সতীর্থদের সঙ্গে ড্রেসিংরুমে উত্তপ্ত বাকবিতণ্ডা এবং ক্লাব প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের জেরে সান্তোসে নেইমারের অধ্যায় শেষের পথে।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এসপোর্টে-এর প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার চ্যাপেকোয়েন্সের বিপক্ষে ম্যাচটি ড্র হওয়ার পর সান্তোসের ড্রেসিংরুমে পরিস্থিতি চরম আকার ধারণ করে। ড্রয়ের পর মেজাজ হারিয়ে তরুণ মিডফিল্ডার গ্যাব্রিয়েল বন্টেম্পো এবং ডিফেন্ডার জোয়াও আনানিয়াসকে তীব্র ভাষায় তিরস্কার করেন নেইমার।

ম্যাচের প্রথমার্ধে নেইমার গোল করে দলকে এগিয়ে দিলেও, দ্বিতীয়ার্ধে সান্তোসের রক্ষণভাগের ভুলেই জোড়া গোল হজম করতে হয়। পরে পেনাল্টি থেকে গোল করে দল হার থেকে বাঁচান এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

তবে ম্যাচের বিরতিতে এবং শেষ বাঁশির পর জুনিয়র খেলোয়াড়দের ওপর নেইমারের আক্রমণাত্মক আচরণ কোচিং স্টাফ ও ক্লাব কর্তাদেরও হতাশ করেছে।

যদিও বন্টেম্পো ও আনানিয়াসের পিআর টিম থেকে বিষয়টিকে ড্রেসিংরুমের স্বাভাবিক ক্ষোভ বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তবুও গুঞ্জন রয়েছে যে ক্লাবের অন্দরে পরিস্থিতি বেশ জটিল।

এর আগে ট্রেনিং গ্রাউন্ডে রবিনহো জুনিয়রকে চড় মারার ঘটনা নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন নেইমার।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে সান্তোসে এই প্রত্যাবর্তনকে দুই পক্ষের জন্যই লাভজনক হিসেবে দেখা হয়েছিল—যেখানে নেইমারের লক্ষ্য ছিল ২০২৬ বিশ্বকাপের জন্য ফিট থাকা এবং ক্লাবেরও বড় বাণিজ্যিক ফায়দা পাওয়ার কথা ছিল।

কিন্তু মাঠের বাইরে নানা বিতর্ক এবং ক্লাবের পারফরম্যান্সের অবনতি এই জুটিকে বিপরীত মেরুতে দাঁড় করিয়েছে। সান্তোস ম্যানেজমেন্ট নেইমারের নেতৃত্ব দেওয়ার ধরন ও জুনিয়রদের প্রতি তার কঠোর আচরণে অসন্তুষ্ট।

অন্যদিকে, ভেনেজুয়েলায় দক্ষিণ আমেরিকান কাপের ম্যাচের রাতে পোকার টুর্নামেন্টে অংশ নেওয়ায় নেইমারের পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে।

পাশাপাশি, ক্লাবের পরিকাঠামো ও স্কোয়াডের মান নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও বিরোধে জড়িয়েছেন নেইমার ও তার বাবা। এর ওপর মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আর্থিক জটিলতা।

প্রতিবেদন অনুযায়ী, ইমেজ রাইটস বাবদ প্রায় তিন মাসের বকেয়া মিলিয়ে সান্তোসের কাছে নেইমারের পাওনা ৯০ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (প্রায় ১৭.৫ মিলিয়ন মার্কিন ডলার)।

চুক্তি অনুযায়ী ২০২৬ সালের শেষ পর্যন্ত তার মেয়াদ থাকলেও, বর্তমান পরিস্থিতিতে নেইমারের সঙ্গে সান্তোসের চুক্তি নবায়নের সম্ভাবনা প্রায় নেই বলে গুঞ্জন চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ