1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

২০ ডিসেম্বর ধর্মভিত্তিক ১২ দলের হরতাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২
  • ২৪২ Time View

আগামী ২০ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ধর্মভিত্তিক কয়েকটি দলের মোর্চা ইসলামি ও সমমনা ১২ দল। ‘কমিউনিস্টদের অপতত্পরতা’ বন্ধের দাবিতে এই হরতাল পালন করবে দলগুলো। ইসলামি ও সমমনা ১২ দলের সদস্য সচিব জাফরুল্লাহ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সভায় ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে কমিউনিস্টদের হরতাল আহ্বান করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিউনিস্টরা ইসলাম নির্মূলের চক্রান্ত করছে। ধর্মীয় রাজনীতি বন্ধের দাবিতে কমিউনিস্টরা ১৮ ডিসেম্বর হরতালের ডাক দিয়ে সরাসরি কোরআন, সুন্নাহ ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এতে বলা হয়, ১৮ ডিসেম্বর যদি কমিউনিস্টদের হরতাল বন্ধ করা না হয়, তাহলে ২০ ডিসেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালন করবে তারা।
বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামি সমমনা ১২ দলের যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমিরে শরিয়ত মাওলানা শাহ আহমদুল্ল¬¬াহ আশরাফ, ইসলামি ও সমমনা ১২ দলের যুগ্ম আহ্বায়ক ও খেলাফত মজলিসের আমির মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, ইসলামিক পার্টির চেয়ারম্যান আব্দুল মোবিন প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলসহ (বাসদ) কয়েকটি বাম দল জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে ১৮ ডিসেম্বর হরতাল ডেকেছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ