1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০ মাদকের চাহিদা ও যোগান উভয়ই নির্মূল করতে হবে: চরমোনাই পীর অবশেষে ‘মিস ওয়ার্ল্ড’-এর মঞ্চে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন আনিকা কিংবদন্তি গ্যারি সোবার্স আর নেই প্রাইভেট সেক্টরকে অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তুলতে হবে : মির্জা ফখরুল ছাত্র-জনতার বিজয় ১৭ বছরের ক্ষোভের ফল: সমাজকল্যাণ মন্ত্রী ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করবে সরকার: জ্বালানিমন্ত্রী জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা : ভূমি প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ জেলার কৃষকদের ধান বীজ ও চারা সরবরাহ করা হবে : কৃষিমন্ত্রী স্বর্ণের দাম কমানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা

দেশে হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৭৮০

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৮ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৮০। এর মধ্যে হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৫। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৫ জন।

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৪০ নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৪ হাজার ২৪৪ জন।

একই সময়ে ৮৭৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ