1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫০ Time View

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১৫ জুলাই) সকালে তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এবং আহতদের স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের আলু বাজার এলাকার একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হন। তাদের মধ্যে তিনজনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এবং দগ্ধদের চিকিৎসায় সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ