1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
অক্টোবরেও অব্যাহত রেমিট্যান্সের সুবাতাস, যত টাকা পাঠালেন প্রবাসীরা স্নাতক পাসে চাকরি দিচ্ছে মধুমতি ব্যাংক, আবেদন করতে হবে অনলাইনে শ্রমিক বিক্ষোভে বাতিল শ্রমমন্ত্রীর বিদেশ সফর গণপরিবহনে শৃঙ্খলা আনতে মালিক-শ্রমিক-পুলিশ-সাংবাদিক ঐক্য চান শিমুল বিশ্বাস জুলাই-অক্টোবরে রপ্তানি আয় বেড়েছে প্রায় ৬ শতাংশ ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, ৪৫ পোশাক কারখানা ছুটি রূপালী ব্যাংকের ১৯,৮০৫ কোটি টাকা খেলাপি ঋণের অর্ধেকই আটকে আছে ২০ ঋণগ্রহীতার কাছে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: অন্তত ১০০ কারখানায় ছুটি, বিকেলে যান চলাচল শুরু শেষ ঠিকানা পেলো বরিশালের নৌকায় বসবাসকারী মান্তা সম্প্রদায় গাজীপুরে শ্রমিক আন্দোলন ঠেকাতে মাঠে নামলেন এমপিসহ বিএনপি নেতারা

পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬৮ Time View

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বন্দর চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম। সোমবার দুপুরে পায়রা বন্দরের অভ্যন্তরে তিনি একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এই মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। রোপণকৃত চারাগুলোর সঠিক পরিচর্যা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের জন্য একটি বিশেষায়িত টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারি করবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

পায়রা বন্দরের চেয়ারম্যান সৈয়দ সাইফ-উল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের উপকূলীয় অঞ্চলকে রক্ষা করা অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রীর পরিবেশবান্ধব সবুজ বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তা বাস্তবায়নে পায়রা বন্দর কর্তৃপক্ষ বদ্ধপরিকর। এই ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বন্দর এলাকাকে শুধু সবুজায়িতই করবে না, বরং প্রাকৃতিকভাবে এই অঞ্চলের মাটির ক্ষয়রোধ এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ