1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ, আসতে পারে দুই পরিবর্তন

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৬০ Time View

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার একাদশ নিয়ে চলছে জোর আলোচনা। শেষ ষোলোর ম্যাচে জয় পাওয়া দলটিই ধরে রাখার সম্ভাবনা বেশি থাকলেও রাইটব্যাক ও আক্রমণভাগে দুটি পরিবর্তন আনতে পারেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।

স্কালোনির কোচিং দর্শনের অন্যতম বৈশিষ্ট্য হলো একাদশে নিয়মিত পরিবর্তন। তার অধীনে আর্জেন্টিনা ১০১টি ম্যাচ খেললেও টানা দুই ম্যাচে একই শুরুর একাদশ মাঠে নেমেছে মাত্র তিনবার। তাই সুইজারল্যান্ডের বিপক্ষে আবারও একাদশে পরিবর্তন আসে কি না, নিশ্চিত হওয়া যাবে রবিবার সকালে।

সুইজারল্যান্ড ম্যাচের আগে আর্জেন্টিনা কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি। তবে দলের অনুশীলন পর্যবেক্ষণ করে দেশটির সংবাদমাধ্যম এল গ্রাফিকো জানিয়েছে, শুরুর একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। একই দল নিয়ে মাঠে নামলে স্কালোনির অধীনে এটি হবে টানা দুই ম্যাচে একই একাদশের চতুর্থ ঘটনা।

অন্যদিকে সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, বৃহস্পতিবারের অনুশীলন ছিল রুদ্ধদ্বার। তাই স্কালোনি ঠিক কোন একাদশ বেছে নেবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে মিসরের বিপক্ষে জয় পাওয়া দল থেকেই একাদশ গড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

শেষ ষোলোর ম্যাচ শেষে দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছিলেন স্কালোনি। তাই সামান্য কিছু পরিবর্তন ছাড়া মূল কাঠামো অপরিবর্তিত থাকতে পারে। তবে রাইটব্যাকে নাহুয়েল মোলিনা নাকি গনসালো মন্তিয়েল এবং আক্রমণভাগে হুলিয়ান আলভারেস নাকি লাউতারো মার্তিনেস এই দুটি অবস্থান নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

মিসরের বিপক্ষে মোলিনা ও আলভারেস নিজেদের সেরা ছন্দে ছিলেন না। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মন্তিয়েল ও লাউতারো মার্তিনেস ইতিবাচক প্রভাব রাখেন। বিশেষ করে আর্জেন্টিনার শেষ দুই গোলেই গুরুত্বপূর্ণ অবদান ছিল লাউতারোর, যা শুরুর একাদশে ফেরার সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময় রবিবার (১২ জুলাই) সকাল ৭টায় সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে শেষ অনুশীলনের পরই নিশ্চিত হবে চূড়ান্ত একাদশ। তবে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস; নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা; লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনসো ফার্নান্দেস; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ