1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইমরান খানের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তার প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ তিন লাখ ৬৫ হাজার টন সার কিনবে সরকার নাইটক্লাবে পুলিশের হাতে আটক ইংলিশ পেসার, পেলেন শাস্তি মুনিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ, আলোচনায় ইরান কলাবাগানের বাসা থেকে নটর ডেম কলেজের সাবেক শিক্ষকের মরদেহ উদ্ধার বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সা-পিএসজিসহ বাকিরা কোথায় প্রয়োজন হলে সামরিক হামলা চালাব : ইরানকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি আজ যেসব এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

বিয়ে করলেন সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২
  • ১৭১ Time View

ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ে করলেন ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হোটেল রূপসী বাংলায় বুধবার রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সঙ্গে আকদ হয়েছে তার। যদিও হোটেল সোনারগাঁয় বিয়ে হওয়ার কথা শোনা গিয়েছিল।

বিয়ের অনুষ্ঠানে সন্ধ্যা ৭টা থেকে আসতে শুরু করেন দুই পরিবারের আমন্ত্রিত অতিথিরা। লাল বেনারসীতে সেজে কনে শিশির পৌঁছান পৌনে ৭টার দিকে। সাকিব অবশ্য দীর্ঘ প্রতীক্ষায় রাখেন সবাইকে। সাদা পাঞ্জাবি পরা বাংলাদেশের সাবেক অধিনায়ক যখন রূপসী বাংলায় প্রবেশ করেন, ঘড়ির কাঁটায় তখন পৌনে ৯টা।

এরপর ২০ লক্ষ ১ টাকা কাবিনে শিশিরকে বিয়ে করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন সাকিব।

বাবা-মার সঙ্গে ১০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নারায়ণগঞ্জের মেয়ে শিশির। তার চার ভাই ও এক বোন আছে।

২০১০ সালে ইংল্যান্ডে ওরস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে ২৩ বছর বয়সী শিশিরের সঙ্গে সাকিবের পরিচয় হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ