1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঁচজনকে উপ-উপাচার্য

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪৫ Time View

দেশের চারটি বিশ্ববিদ্যালয়ের নতুন পাঁচজনকে উপ-উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের পাঁচ উপ-উপাচার্য পদে রদবদল এনে মঙ্গলবার আলাদা প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শূন্য থাকা উপ-উপাচার্য পদে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধাপক মোহাম্মদ আলী জিন্নাহ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) পদে বিশ্ববিদ্যালয়টির বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক মোহাম্মদ আল আমিন এবং উপ-উপাচার্য (প্রশাসন) পদে বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. সফিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিনকে অব্যাহতি দিয়ে মূল পদে ফেরত পাঠানো হয়েছে।

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের শূন্য থাকা উপ-উপাচার্য (প্রশাসন) পদের দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস সিদ্দিকী।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি বিভাগের ডিন অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।

এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ রেজুয়ানুল হককে অব্যাহতি দিয়ে মূল পদে যোগ দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ