1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

মার্কিন নৌবাহিনী জলদস্যুর মতো, এটা খুবই লাভজনক ব্যবসা : ট্রাম্প

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ১৩৪ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান নৌ অবরোধ নিয়ে বিতর্কিত মন্তব্য করে নতুনভাবে সমালোচনার মুখে পড়েছেন। তিনি বলেছেন, এই অভিযানে মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুর মতো আচরণ করছে।’

শুক্রবার সন্ধ্যায় দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, সম্প্রতি মার্কিন বাহিনী একটি জাহাজ জব্দ করেছে। এ বিষয়ে বর্ণনায় তিনি বলেন, ‘আমরা জাহাজটি দখল করেছি, পণ্য নিয়েছি, তেল নিয়েছি।

এটা খুবই লাভজনক ব্যবসা। আমরা যেন জলদস্যুর মতো, তবে আমরা কোনো খেলা খেলছি না।’
যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের বন্দর ত্যাগ করা বেশ কিছু জাহাজ, বিশেষ করে নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকার ও কনটেইনার জাহাজ, বিভিন্ন সময়ে জব্দ করা হয়েছে। এসব পদক্ষেপকে তারা ইরানের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে দেখছে।

অন্যদিকে, যুদ্ধ শুরুর পর থেকেই ইরান হরমুজ প্রণালি দিয়ে নিজেদের জাহাজ ছাড়া প্রায় সব ধরনের নৌযান চলাচল সীমিত করে দিয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর পৃথক নৌ অবরোধ আরোপ করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালায়।

এই সংঘাতের বড় প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। এ পথের অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধ নিয়ে সমর্থন কমে আসছে। ট্রাম্পের পরিবর্তনশীল অবস্থান, কড়া ভাষার ব্যবহার এবং গত মাসে ইরানের ‘সম্পূর্ণ সভ্যতা ধ্বংস’ করার হুমকি দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

অনেক মার্কিন বিশেষজ্ঞের মতে, ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং তা যুদ্ধাপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ