1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সারজিস আলমের সুস্থতা কামনা করলেন ডাকসু ভিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ২০৯ Time View

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলমের অস্ত্রোপচার সফল হয়েছে। শুক্রবার (১ মে) সারজিসের স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

সাদিক কায়েম এক বার্তায় জানান, ‘সহযোদ্ধা সারজিস আলমের অসুস্থতার খবর শুনে মনটা খারাপ হয়ে গিয়েছিল। আপনাদের দোয়া ও আল্লাহর অনুগ্রহে সফল অপারেশন শেষে সারজিস এখন বিশ্রামে আছেন।

সারজিস আলমের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন এবং আবারও রাজনৈতিক ময়দানে ইতিবাচক ভূমিকা রাখার তাওফিক দান করেন। আমিন।

সম্প্রতি হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে হাসপাতালে নেয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। সারজিসের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা দ্রুত আরোগ্য কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ