1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূগর্ভস্থ নয়, ভূ-উপরিস্থ পানির ব্যবহারে গুরুত্ব দিতে হবে: এলজিআরডি মন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৩ Time View

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিরাপদ পানির উৎস সুরক্ষায় ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে এখন থেকেই ভূ-উপরিস্থ পানির ব্যবহারে গুরুত্ব দিতে হবে।

আজ মঙ্গলবার বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষ্যে রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে বাংলাদেশে নিরাপদ পানির প্রাপ্যতা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকায় ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা পুরো পানি ব্যবস্থাকেই ঝুঁকির মুখে ফেলেছে।

এ পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রী নদী ও জলাধার সংরক্ষণ এবং আধুনিক পানিশোধন প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

নিরাপদ পানি প্রাপ্তির ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের কথা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, শহরের নিম্নবিত্ত ও বস্তিবাসীরা নিরাপদ পানির সংকটে সবচেয়ে বেশি ভোগেন। এটি একটি মানবিক ও উন্নয়নগত চ্যালেঞ্জ।

এই বৈষম্য দূর করতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সেমিনারে সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সারা দেশে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে। টেকসই পানি ব্যবস্থাপনার জন্য তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর জোর দেন।

সেমিনারে অন্যান্যের মধ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, ইউনিসেফের প্রতিনিধি স্ট্যানলি গওয়াবুয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. আহমেদ জামশেদ মোহাম্মদ বক্তব্য রাখেন।

বক্তারা পানি দূষণ রোধ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রযুক্তিনির্ভর সমাধান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ