1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

রূপপুরে উৎসবের আমেজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৫৭ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ থেকে শুরু হচ্ছে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম। এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে পুরো প্রকল্প এলাকাসহ রূপপুরে বইছে উৎসবের আমেজ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ৩টায় জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে প্রকল্প এলাকায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে বক্তব্য রাখার কথা রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেনের, রোসাটমের মহাপরিচালক এলেক্সি লিখাচভ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) মহাপরিচালক রাফায়েল গ্রসি।

ঈশ্বরদীর জাতীয় পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান ওরফে কুল ময়েজ বলেন, দীর্ঘদিনের অপেক্ষার পর আজ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং শুরু হচ্ছে। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই নয়, আমাদের কৃষিখাতেও ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা ঈশ্বরদীবাসী অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

পাবনা জেলা বিএনপির আহবাযক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, সারা বিশ্বে যখন সংকট ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং সময়োপযোগী রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে, আমরা সহ ঈশ্বরদী বাসি এটা স্মরণ করে রাখবে। আমাদের দলের চেয়ারম্যান এবং সরকার প্রধান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় আজকে জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধনের অপেক্ষায় আছে। এই প্রকল্প উৎপাদনে গেলে অবশ্যই দেশের জ্বালানি এবং বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি মিটে যাবে।

স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ মো. খায়রুল ইসলাম বলেন, আজকের দিনটি ঈশ্বরদী বাসীসহ সারা বাংলাদেশে স্মরণ করার মত। আমরা গর্বিত, রূপপুর পারমাণবিক প্রকল্পের জ্বালানি লোডিং এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আজ। এই প্রকল্পটি উৎপাদনে গেলে ঈশ্বরদী বাসী সহ সারা দেশের বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। আজ আমরা ঈশ্বরদী বাসী আনন্দিত।

স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, এই প্রকল্প চালু হলে আমাদের এলাকার অর্থনীতি আরও গতিশীল হবে। নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে এটাই আমাদের প্রত্যাশা।

ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী শাহরিয়ার তাসিম বলেন, রূপপুর প্রকল্প আমাদের জন্য গর্বের। এটি দেশের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক। আমরা চাই এটি নিরাপদ ও সফলভাবে পরিচালিত হোক।

উল্লেখ্য, পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীর তীরে অবস্থিত এই বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর ডিজাইন ও নির্মাণ লাইসেন্স পাওয়ার পর ২০১৭ সালের ৩০ নভেম্বর মূল নির্মাণ কাজ শুরু হয়। চলতি মাসের ১৬ তারিখে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে।

প্রকল্প সংশ্লিষ্টদের আশা, জ্বালানি লোডিং সফলভাবে সম্পন্ন হলে প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে, যা দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ