1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈশ্বিক বাজারে রপ্তানি কমার কারণ জানালেন বস্ত্র ও পাটমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

বিদ্যুৎ ঘাটতির কারণে শিল্প উৎপাদন ব্যাহত হয়ে রপ্তানি কমেছে—এমন ধারণা সঠিক নয় বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনের পর অগ্রাধিকার ভিত্তিতে শিল্প-কারখানায় সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। বরং বৈশ্বিক বাজারে মন্দাভাবই রপ্তানি কমার প্রধান কারণ।

শনিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় চিত্তরঞ্জন কটন মিলের জায়গায় গড়ে ওঠা নিট শিল্পপল্লী পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ভবিষ্যতে নতুন বিনিয়োগকারীদের জ্বালানিনির্ভর (ফুয়েল ইন্টেন্সিভ) শিল্পের পরিবর্তে কম জ্বালানি-নির্ভর শিল্প স্থাপনে উৎসাহিত করা হবে।

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বাসভাড়া ও নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বাড়ানোর কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিটিএমসির শিল্প প্লট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোমধ্যে দুটি প্লটে শিল্প স্থাপন করা হয়েছে এবং আরও দুটি প্লট একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের প্রক্রিয়ায় রয়েছে। তবে অবশিষ্ট কিছু প্লট স্থানীয় দখল সমস্যার কারণে ব্যবহারে বাধার মুখে পড়েছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, দ্রুত এসব সমস্যা সমাধান করে সব প্লটে বিনিয়োগ নিশ্চিত করা হবে।

পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বিটিএমসির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এসএম জাহিদ হাসান, প্রকল্প পরিচালক (পিপিপি) কাজী ফিরোজ হোসেন, উপপ্রধান হিসাবরক্ষক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী টেক্সটাইল শিল্পপল্লীর বর্ণালী কালেকশন লিমিটেড কারখানা পরিদর্শন করেন এবং অন্যান্য প্লটও ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ