1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলাপুর স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্রাণ গেল নারীর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে পা কাটা পড়ে আসমা ভূঁইয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আসমার বাড়ি উত্তরা দক্ষিণ খান থানার মোল্লারটেক এলাকায়। তার স্বামীর নাম মমিন ভুঁইয়া।

নিহতের মেয়ের জামাই সাইফুল জানিয়েছেন, তার শ্বশুর শাশুড়ি মুন্সিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে, সকালে দক্ষিণ খান বাসা থেকে ট্রেনে চরে কমলাপুর আসেন। সেখান থেকে আবার নারায়ণগঞ্জ গিয়ে, সেখান থেকে মুন্সিগঞ্জ যাবে। সেই উদ্দেশ্যে কমলাপুর থেকে আরেকটি ট্রেনে উঠার সময়ে পা ফসকে পড়ে গিয়ে চাকার নিচে কাটা পড়ে। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ