1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
৩০ কোটি ডলারের ক্রিপ্টো চুরিতে উ. কোরিয়ার হ্যাকিং গ্রুপ জড়িত প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ খাদ্য সরবরাহে মার্কিন নৌ অবরোধের প্রভাব সামান্যই : ইরান মধ্যপ্রাচ্যের সকল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক জেন্ডার সংবেদনশীলতার অভাব সমষ্টিগত মূল্যবোধের ঘাটতির বহিঃপ্রকাশ : তথ্যমন্ত্রী আফ্রিকান দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে একাধিক বৈঠক পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এসএসসি পরীক্ষায় নির্দিষ্ট মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি লেবাননের মানবিক সংকট মোকাবিলায় ৫০০ মিলিয়ন ইউরো দরকার : নাওয়াফ সালাম প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারা দেশের ৫০ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রেদওয়ান রনির চলচ্চিত্র ‘দম’

মধ্যপ্রাচ্যের সকল রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওই অঞ্চলের পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে এসব রুটে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছিল।

আজ (বুধবার) বিমান সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে তাদের নির্ধারিত ফ্লাইটগুলো চলাচল করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দোহা রুটে আগামীকাল (২৩ এপ্রিল) থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইটটি ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি রওনা হবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে মাসকাটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। তবে মাসকাট থেকে ফেরার পথে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। দুবাই রুটে প্রতিদিন চট্টগ্রাম হয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এছাড়া আবুধাবি রুটে বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এবং শারজাহ রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচ দিন (শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার) এবং জেদ্দায় সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ফ্লাইট চলাচল করছে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে। তবে রিয়াদ ও জেদ্দা রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে এয়ারবাস এ৩৩০-৩০০।

ইউএস-বাংলার বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অদূর ভবিষ্যতে মদিনা ও দাম্মামে ফ্লাইট শুরুর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিমান সংস্থাটির।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মতো ইউএস-বাংলার ফ্লাইট সূচীতেও সাময়িক ব্যাঘাত ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ