1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেক্টোরাল অ্যাসিস্ট্যান্স (ইন্টারন্যাশনাল আইডিয়া)-এর একটি প্রতিনিধিদল।

সোমবার দুপুরে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার সংসদীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

ইন্টারন্যাশনাল আইডিয়া প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক অঞ্চলের পরিচালক লিনা রিক্কিলা তামাং। অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন- কনস্টিটিউশনাল গভর্নেন্স অ্যান্ড রুল অব ল প্রোগ্রামের প্রধান সুমিত বিসারিয়া ।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের জাতীয় সংসদের কার্যকারিতা, ‘জুলাই চার্টার’সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সফররত দল বাংলাদেশের গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদার করার বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন। জামায়াত আমির তার বক্তব্যে গণতন্ত্র ও স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের ঐতিহাসিক ভূমিকা উল্লেখ করেন এবং একইসাথে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতের দৃঢ় অবস্থান পুনর্ব্যাক্ত করেন।

এ সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ