1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধর্ষণের দায়ে নরওয়ের ক্রাউন প্রিন্সেসের ছেলের ৪ বছরের কারাদণ্ড মারা গেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি জ্যাজ সংগীতশিল্পী আবদুল্লাহ ইব্রাহিম আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা এবার সালাহর মিসরে আটকা ডি ব্রুইনার বেলজিয়াম রাজনৈতিক চাপের মুখে বিশ্বকাপে নেমে ড্র করল ইরান রাজধানীর ৪টি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর সৌদির কথা স্মরণ করে আলজেরিয়া নিয়ে সতর্ক স্কালোনি, মরক্কোর সঙ্গে তুলনা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, চলছে ব্যাপক প্রস্তুতি যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জন নিহত রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশকে গাঙ্গ বানিয়ে চলে গেছেন ড. ইউনূস : গোলাম মাওলা রনি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭০ Time View

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন বলেছেন, ড. ইউনূসকে ছয় মাস সময় দিয়েছিল জনগণ। এই ছয় মাস তার বিরুদ্ধে কেউ কথা বলেননি কিন্তু এই সময়ে তিনি পুরো বাংলাদেশকে গাঙ্গ করে দিয়েছেন। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল দেওয়া এক বক্তব্যে এ কথা বলেন তিনি।

গোলাম মাওলা রনি বলেন, এই মুহূর্তে দরকার জাতীয় ঐক্য, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সম্প্রীতি, সরকার মানুষের বিশ্বাস এবং আস্থা অর্জন করবে, যার যার অবস্থান থেকে ব্যয় কমাবে।

এই কাজগুলোতে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন উদ্বোধনী বাণী দেওয়া হয়নি। শুধু খাল কাটো, ওই খালে এটা ছাড়ো, ওই খালে কচুরিপানা পরিষ্কার করো। তারপর এখানে কৃষক কার্ড, ওখানে অমুক কার্ড করা হচ্ছে। তিনি বলেন, গত ৬০ দিনে যা কিছু করা হয়েছে সেইগুলোর দেশের জন্য, জাতির জন্য কালের জন্য ভালো ফলাফল আসবে, আউটপুট জিডিপিতে যোগ হবে, মানুষের মনোবল বাড়াবে, মানুষের অস্তিত্ব রক্ষা করবে এরকম একটা কাজ এখন পর্যন্ত সরকার করতে পারেনি।

সাবেক এই এমপি বলেন, ড. ইউনূসকে ছয় মাস সময় দিয়েছিল জনগণ। এই ছয় মাস তার বিরুদ্ধে কেউ কথা বলেননি কিন্তু এই সময়ে তিনি পুরো বাংলাদেশকে গাঙ্গ করে দিয়েছেন। তারেক রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছেন, সবাই ধরে নিয়েছিল যে তাকে একটা হানিমুন পিরিয়ড তিন মাস দেওয়া হবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ছয় মাস সময় দিয়ে মানুষ যে ভুল করেছে সেই ভুল বিএনপির জন্য করবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ