1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৭৭ Time View

বাংলাদেশ জাতীয় ক্রিকেটের নারী-পুরুষ উভয় দলের সাবেক-বর্তমান অধিনায়কদের সম্মাননায় ক্যাপ্টেনস কার্ড দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় এই কার্ড হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ক্রীড়া গণমাধ্যম ডেইলি ক্রিকেট।

ছেলে ও নারীদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড। আয়োজনটির আনুষ্ঠানিক নাম, ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান।

ঢাকার একটি হোটেলে সন্ধ্যায় হবে অনুষ্ঠানটি। বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারীদের হাতে ক্রিকেটারদের হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।
এই কার্ডের বিস্তারিত উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ককে বিশেষ এই কার্ড তুলে দেওয়া হবে, যেটি আসলে তাদের মাঠে প্রবেশের সবসময়ের প্রবেশপপত্র।

দেশের সব মাঠে সব আন্তর্জাতিক ম্যাচে তারা খেলা দেখতে পারবেন এই কার্ড দিয়ে। এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ