1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

‘ট্রিগারে আঙুল’, সরাসরি যুদ্ধে নামার হুঁশিয়ারি হুথিদের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৬৬ Time View

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহইয়া সারি জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি হলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে চলে আসবে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের আঙুল সরাসরি সামরিক হস্তক্ষেপের ট্রিগারে রয়েছে।’ খবর আলজাজিরার।

ইয়াহইয়া সারি পাঁচটি দফা উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরান ও লেবাননসহ “প্রতিরোধ অক্ষভুক্ত” দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এই আগ্রাসন ‘অন্যায়, দমনমূলক এবং অযৌক্তিক”, যা বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর।

তিনি দ্বিতীয় দফায় ফিলিস্তিন, লেবানন, ইরাক ও ইরানে আগ্রাসন বন্ধ করা এবং ইয়েমেনের ওপর আরোপিত অন্যায় অবরোধ তুলে নেওয়ার কথা বলেন।

তৃতীয় দফায় তিনি গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার কথা উল্লেখ করেন।

সারি আরো জানান, নিচের পরিস্থিতিগুলোর কোনোটি ঘটলে হুথিরা সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে—

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে নতুন কোনো দেশ যুদ্ধে যুক্ত হলে
লোহিত সাগর (রেড সি) ব্যবহার করে ইরান বা অন্য কোনো মুসলিম দেশে হামলা চালানো হলে
ইরান ও “প্রতিরোধ অক্ষের” বিরুদ্ধে যুদ্ধ আরো বিস্তৃত হলে

সর্বশেষে তিনি ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরো কঠোর করার লক্ষ্যে যেকোনো অন্যায় পদক্ষেপের বিরুদ্ধেও সতর্কবার্তা দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ