1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

উইলিয়ামের মুখে হাসি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১২
  • ২০৬ Time View

হাসপাতাল থেকে হাসতে হাসতে বেরিয়ে এলেন প্রিন্স উইলিয়াম। তার এ হাসিই বলে দেয়- সন্তানের পিতা হওয়ার সংবাদে তিনি কতটা পুলকিত। এ হাসিই বলে দেয়- হাসপাতালে স্ত্রী কেট মিডলটনের শারীরিক অবস্থা নিশ্চয় ভাল। তাকে দেখেই ক্যামেরা ক্লিক ক্লিক করে উঠল। নানা এঙ্গেলে ছবি তোলা হলো। বৃটিশ মিডিয়া গতকাল সে ছবিতে সয়লাব। মঙ্গলবার বিকালে তিনি দেখতে যান কেটকে। সেখানে অবস্থান করেন ৬ ঘণ্টা। দু’জনে মিলে একটি বিবৃতি দিলেন। তারা পিতা-মাতা হতে যাচ্ছেন এ জন্য যারা তাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের সবাইকে জানালেন ধন্যবাদ। ওদিকে কেট মিডলটন কিছুটা অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হলেও তাকে আরও কয়েক দিন থাকতে হবে সেখানে। তিনি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। সেন্ট জেমস প্যালেস থেকে বলা হয়েছে, ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন (৩০) ভাল আছেন। তিনি আরও কয়েকদিন চিকিৎসা নেবেন। তবে যদি কেটের অবস্থার কোন উন্নতি না হয় তাহলে গর্ভধারণের প্রথম কয়েকটি মাস তাদের দু’জনকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। গত সোমবার কেটকে ভর্তি করা হয়েছে লন্ডনের কিং সপ্তম এডওয়ার্ড হাসপাতালে। সেখানে তাকে দেখাশোনা করছেন রানী দ্বিতীয় এলিজাবেথের দু’জন ব্যক্তিগত চিকিৎসক। তাদের সঙ্গে আছেন হাসপাতালের মেডিকেল স্টাফরা। ওদিকে বিভিন্ন মিডিয়ায় খবর ছড়িয়ে পড়েছে যে, কেট মিডলটন যমজ সন্তানের মা হতে পারেন। যে অসুস্থতায় কেট ভুগছেন, সে ক্ষেত্রে যমজ সন্তান জন্ম দেয়ার সম্ভাবনা তিনগুণ বেশি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ