1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কাশিমপুর কারাগারে ১২ আসনের ইলেকট্রিক কার্ট দিল মধুমতি ব্যাংক ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির রায়হান হত্যা মামলায় এসআই আকবরের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন অভিনেত্রী সাদিয়া আয়মান অসুস্থতা কাটিয়ে কনের সাজে হাজির প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রা বিলম্ব বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ও সচেতনতামূলক র‍্যালি ঢাকা দক্ষিণের সাবেক কাউন্সিলর সাঈদের ৭ বছরের কারাদণ্ড রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

সেমিফাইনালে শেখ রাসেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১২
  • ২৪৮ Time View

গ্রামীণফোন ফেডারেশন কাপ ফুটবলে চতুর্থ ও শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। বুধবার তারা ৪-২ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু থেকেই জমে উঠে আরামবাগ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের মধ্যকার লড়াই। দুই মিনিটে এগিয়ে যায় শেখ রাসেল। ফয়সাল মাহমুদের কর্নারে ডি বক্সের বাইরে থেকে জালে জড়ান আনোয়ার। দুই মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্নেস্ট সিয়ানকাম। আমাদি মোসেস আর্নেস্ট সিয়ানকাম এমাকোকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি।

বিরতির আগেই সমতায় ফেরে আরামবাগ। ৩২ মিনিটে এলেটা কিংসলের পাস থেকে ব্যবধান কমান জোয়েল উজোমের। ছয় মিনিট পর আরামবাগকে সমতায় ফেরান কিংসলে।

দ্বিতীয়ার্ধে গোল পেতে মরিয়া হয়ে উঠে শেখ রাসেল। ৫৩ মিনিটে আনোয়ারের কাট ব্যাক কোনমতে ব্লক করেন আরামবাগের এক ডিফেন্ডার। কিন্তু ডি বক্সের ভেতর থেকে ফিরতি বলে জোড়ালো শটে গোল করেন ফয়সাল মাহমুদ (৩-২)।

৭৯ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় আরামবাগ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার দ্বীন মোহাম্মদ। আরামবাগের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠোকেন ইউসুফ। ৮৯ মিনিটে আনোয়ারের থ্রু পাসে ইউসুফের আলতো প্লেসিং জালে জড়ালে ৪-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

শেখ রাসেলের কোচ মারুফুল হক বলেন, ‘প্রথমেই দুই গোলে এগিয়ে যাওয়ায় খেলোয়াড়রা রিল্যাক্স মুডে চলে যায়। খেলোয়াড়রা ভেবেছিলো সহজ জয় পেতে যাচ্ছি। তবে আরামবাগ কঠিন প্রতিপক্ষ। তারা দুই গোল করে সমতায় ফেরে। দ্বিতীয়ার্ধে ভালো খেলেই জয় তুলে নেয় দল ।’

শুক্রবার প্রথম সেমিফাইনালে টিম বিজেএমসি খেলবে মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে। অন্যদিকে শনিবার দ্বিতীয় সেমিফাইনালে শেখ জামাল মুখোমুখি হবে শেখ রাসেলের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ