1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেয়ারবাজারে সপ্তাহের শেষদিনে সূচকে উত্থান, কমেছে লেনদেন শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয় : স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় ১১১ জনের বিরুদ্ধে মামলা দুর্গাপুরে ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ, বাবা-মেয়ে আটক পাকিস্তানে ভবন ধসে একই পরিবারের ১১ জন নিহত সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের : আইনমন্ত্রী এনসিপি নতুন রাজনীতির নামে ভণ্ডের বন্দোবস্ত কায়েম করেছে : রাশেদ খান হাম উপসর্গে আরো ৪ প্রাণহানি আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে : জামায়াত আমির রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২৯ জন গ্রেপ্তার, মামলা ৩০: ডিএমপি

রাখির বিয়ের প্রস্তাবে বিব্রত সালমান!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
  • ১৫০ Time View

রাখি সাওয়ান্ত ও সালমান খান
সম্প্রতি ‘বিগ বস ৬’ রিয়েলিটি শোটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন মডেল ও বলিউডের অভিনেত্রী রাখি সাওয়ান্ত। শুরুর দিনেই অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেছেন বিতর্কিত এ তারকা। তাঁর কাছ থেকে হঠাত্ এমন বিয়ের প্রস্তাব পেয়ে দারুণ বিব্রতবোধ করেন সালমান।
অনুষ্ঠানের এক পর্যায়ে সালমানকে উদ্দেশ করে রাখি বলেন, ‘স্যার, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি।’ এমন অপ্রাসঙ্গিক মন্তব্যে চমকে গিয়ে সালমান বলেন, ‘ভালো কথা। কিন্তু এটা আমাকে কেন বলছেন আপনি?’ জবাবে রাখি বলেন, ‘কারণ আপনার সঙ্গে গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছি আমি।’ তখন সালমান বলেন, ‘দয়া করে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করুন। কারণ আমি আপনার যোগ্য পাত্র নই।’ এক খবরে এমন মজার তথ্য দিয়েছে ওয়ান ইন্ডিয়া।
সালমানের সঙ্গে আলাপচারিতাকালে মনগড়া এক গল্পও ফেঁদে বসেছিলেন রাখি। তাঁর ভাষ্যে, ‘গত রাতে আমি একটি স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম, স্বর্গে আমি আপনার সঙ্গে একটি আইটেম গানে নাচছি। আর দর্শক সারিতে বসে আছেন দেবতারা। উর্বশী, মেনকা এবং রম্ভাও আমাদের নাচ দেখছিলেন।’ রাখি আরও বলেন, ‘আমি সব সময় শাহরুখ খান, আমির খান এবং আপনাকে নিয়ে স্বপ্ন দেখি।’
রাখির অনর্গল বাক্যবাণে বেশ অসহায়ই দেখাচ্ছিল সালমানকে। মাইক্রোফোন হাতে পাওয়ার পর থেকে তাঁকে কথা বলারই সুযোগ দিচ্ছিলেন না রাখি। এক পর্যায়ে বিরক্ত হয়ে সালমান বলে ওঠেন, ‘আপনার পরবর্তী স্বর্গ ভ্রমণে দয়া করে আমাকে সঙ্গে রাখবেন না। আমার পরিবর্তে সাইফ আলী খানকে নিয়ে যেতে পারেন আপনি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ