1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসায় আর্থিক সামর্থ্য প্রমাণের শর্ত কঠোর হচ্ছে স্বপ্ন-বঞ্চনার নাটক ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’, আসছে শিল্পকলায় মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে চান বিপাশা হায়াত, কেন? ২০২৭ সালেই শৈশবের ক্লাবে ফিরছেন মেসি? বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় পলাতক ট্রাকচালক গ্রেপ্তার সৌদি আরবে নিহত ৫ প্রবাসীর মরদেহ আসছে কাল দেশের ৪৯ বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা প্রকাশনায় শীর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে সিনেমা পরিচালনা করলে রাজের পরামর্শ নেব: দেব শুরু হলো তৃতীয় দিনের খেলা, লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত গুটিয়ে দেওয়া

অগ্নিবীমার ১৮ কোটি টাকা পাবে তাজরীন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১২
  • ১৬৩ Time View

ঢাকা: অগ্নিবীমার ১৮ কোটি টাকা পাবে আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনস। গত বছরের ডিসেম্বরে কর্নফুলী ইন্স্যুরেন্সে প্রতিষ্ঠানটি এক বছরের জন্য অগ্নিবীমা করে। সে অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার এক মাস আগেই পোশাক কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিপূরণ পাচেছ প্রতিষ্ঠানটি।

এরইমধ্যে সরকারি জরিপ দল ক্ষয়ক্ষতির হিসাব বের করতে তদন্তে নেমেছে।কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না থাকায় গত ৪ দিনেও তারা কারখানার ভেতরে প্রবেশ করতে পারেননি।

এ ব্যাপারে কর্নফুলী ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক হাফুজুল্লাহ বাংলানিউজকে জানান, গত বছরের ডিসেম্বরে এ কোম্পানি তাজরীন ফ্যাশনস নামে এক বছরের জন্য ১৮ কোটি টাকার যন্ত্রপাতির ঝুঁকির নিরাপত্তা চেয়ে অগ্নিবীমা করে। আগামী ১৪ ডিসেম্বর এ মেয়াদ শেষ হবে। সে অনুযায়ী এক মাস আগেই দুর্ঘটনা ঘটায় ইন্স্যুরেন্স ক্ষতিপূরণ দেবে। তবে যেসব যন্ত্রপাতির তালিকা দিয়ে বীমা করা হয়েছিল সে অনুযায়ী ক্ষয়ক্ষতির অনুসন্ধান সাপেক্ষে ক্ষতিপূরণ পাবে কারখানাটি।

এদিকে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে ব্যাংক ঋণ মওকুফ ও বীমার টাকা পাওয়ার জন্যই উদ্দেশ্যমূলক ভাবে এ অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।

এ ব্যাপারে তাজরীন ফ্যাশনসের স্বত্তাধিকারী দেলোয়ার হুসাইন এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, যন্ত্রপাতির নিরাপত্তার জন্য কোম্পানির নামে ১৮ কোটি টাকার বীমা করা হয়েছে যার মেয়াদ আগামী ১৪ ডিসেম্বর শেষ হবে। অগ্নিকাণ্ডের সময় প্রতিষ্ঠানে ১৭-১৮ কোটি টাকার যন্ত্রপাতি ছিল এছাড়াও অন্য কারখানারও অনেক মালামাল এ প্রতিষ্ঠানের গোডাউনে ছিল। তবে প্রকৃত ক্ষয়ক্ষতির হিসাব এখনো তিনি পাননি বলে জানান।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সাভারের নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ১১১ জনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রতিষ্ঠানের গ্রেপ্তার হওয়া তিন কর্মীকে পাঁচ দিনের রিমান্ডে রয়েছে। ওই তিন কর্মী হলেন—তাজরীন ফ্যাশনসের প্রশাসনিক কর্মকর্তা দুলাল উদ্দিন (৩৭), ভান্ডারের দায়িত্বে থাকা কর্মকর্তা হামিদুল ইসলাম লাভলু (৩১) ও নিরাপত্তাবিষয়ক সুপারভাইজার মোহাম্মদ আল আমিন (২৭)। এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে গত মঙ্গলবার জাতীয় শোক পালন করা হয়। পাশাপাশি এ উপলক্ষে ওইদিন সারাদেশের পোশাক কারখানায় ছুটিও ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ