1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

তাজরীন অগ্নিকাণ্ড: তিনজনকে রিমান্ডের আবেদন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ নভেম্বর, ২০১২
  • ১২০ Time View

ঢাকার অদূরে আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার হওয়া তিনজনকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।

বুধবার আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক ঢাকা মহানগর হাকিম ওয়াসিম শেখের আদালতে এ আবেদন করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম মঙ্গলবার রাতে তাজরীন ফ্যাশনের সিকিউরিটি ইনচার্জ আলামীনসহ তিনজনকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গ্রেফতার তিনজনকে বুধবার সকালে ঢাকা জেলা পুলিশের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তাজরীন ফ্যাশন লিমিটেড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৩ জন শ্রমিক পুড়ে মারা যান।

এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি হিসেবে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ