1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘২৮ অক্টোবর জামায়াতকে নিশ্চিহ্ন করতে বিএনপির একটি অংশ অবশ্যই জড়িত ছিল’ শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস জার্মানির বিলুপ্ত ফুটি কার্পাস পুনরুদ্ধার, ১৭০ বছর পর বিশ্ববাজারে ফিরছে ঢাকাই মসলিন বিপিজেএ খুলনা জেলা শাখার সাধারণ সভা অনুষ্ঠিত আরও এক বছর অর্থ সচিব থাকছেন খায়েরুজ্জামান সাভারে যমুনা ব্যাংকের উপশাখা উদ্বোধন বাংলাদেশ-স্পেন বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে গুরুত্ব আরোপ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চিত্রনাট্যে ছিল না, কিন্তু সাহসী দৃশ্যে রাজি ছিলেন রেখা-অক্ষয় নেতানিয়াহুর থাকা না থাকায় বিশ্বে কী প্রভাব পড়বে? আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, থাকবে ২০টির বেশি দেশ

থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে দর কমেছে ইস্টার্ন হাউজিংয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১২
  • ১১৫ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর কমেছে। গত সপ্তাহে ডিভিডেন্ডের রেকর্ড ডেটের কারণে কোম্পানির শেয়ার দর ১৭.৭০ শতাংশ কমেছে। এরই ধারাবাহিকতায় কোম্পানিটি সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠেছে এসেছে। এ কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ৪৭.৯০ টাকা।

গত ৭ নভেম্বর কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। গত ১৫ নভেম্বর এ কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ছিল।

সাধারণ বিনিয়োগকারীদের মতে, গত ১৫ নভেম্বর কোম্পানির ডিভিডেন্ড কারা পাবেন তা নির্ধারণ হয়ে গেছে। এখন যারা শেয়ার কিনবেন তারা আর ঘোষিত ডিভিডেন্ড পাবেন না। এ কারণে অনেকেই এ শেয়ারে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলেছেন। পাশাপাশি বাজারে দরপতনের কারণে এ কোম্পানির শেয়ার দর আর বাড়তে পারেনি।

ইস্টার্ন হাউজিং ১৯৯৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১০০ কোটি এবং  পরিশোধিত মূলধন ৬৫ কোটি ২০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকা। এ শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং ২০০ টিতে মার্কেট লট। কোম্পানির ৬ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৬৪০টি শেয়ারের মধ্যে ৪৮.৬৫ শতাংশ পরিচালনা পর্ষদ, ৭.৭৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৪৩.৫৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ