1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রমিকের মর্যাদা উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না : জামায়াত আমির গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণই রাজপথে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে : আজহারুল ইসলাম লেখাপড়া আনন্দময় করার লক্ষ্যে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী আগামীকাল সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইরান ইস্যুতে বিরোধীদলীয় নেতার প্রশ্নের জবাব দিল পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল : প্রধানমন্ত্রী যুদ্ধের ব্যয় নিয়ে পেন্টাগনের মিথ্যাচারের জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১১ সরকারি কর্মকর্তা ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার

যুক্তরাজ্যে বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২
  • ৯০ Time View

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি শেখ শহীদুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। স্ত্রী রুশনা বেগমের ওপর নির্যাতন ও হত্যার দায়ে গত ১৯ নভেম্বর এ রায় দেওয়া হয়।

দেশটির পুলিশ জানায়, চলতি বছর মে মাসে লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ব্রুমলি-বাই-বো এলাকার একটি ফ্ল্যাটে স্ত্রী রুশনা বেগমকে ছুরি মেরে হত্যা করেন শেখ শহীদুল ইসলাম। এরপর স্ত্রীর পাশে দুই বছরের ছেলেকে রেখে পালিয়ে যান। ২৫ মে ফ্ল্যাট থেকে রুশনার লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের তিনটি চিহ্ন পাওয়া যায়। একই দিন বেডফোর্ডশায়ার শহর থেকে গ্রেপ্তার করা হয় শহীদুলকে।

গত ১৯ নভেম্বর বাংলাদেশি শেখ শহীদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
১০ বছর আগে বিয়ে হয় শহীদ-রুশনার। তাদের দুটি সন্তানও রয়েছে। রুশনাকে নিয়মিত নির্যাতনও করতেন শহীদ। এতে রুশনা থানায় অভিযোগও করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুই পরিবারের পক্ষ থেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু তাতেও কিছু সমাধান হয় না। অবশেষে শহীদের হাতে নিহত হন রুশনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ